Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজবাড়ির দিঘির পাড়ে চটুল নাচের আসর ঘিরে ক্ষোভ জলপাইগুড়িতে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সংরক্ষিত এলাকায় থাকা ছট পুজোর ঘাটে বসল চটুল গানের সঙ্গে উদ্দাম নাচের আসর। সোশ্যাল মিডিয়ায় সেই নাচের ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য জলপাইগুড়িতে। নিরাপত্তারক্ষীদের কাছে রিপোর্ট তলব করল এসজেডিএ। জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির

রাজবাড়ির দিঘির পাড়ে চটুল নাচের আসর ঘিরে ক্ষোভ জলপাইগুড়িতে

শেষ আপডেট: 4 November 2019 11:28

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সংরক্ষিত এলাকায় থাকা ছট পুজোর ঘাটে বসল চটুল গানের সঙ্গে উদ্দাম নাচের আসর। সোশ্যাল মিডিয়ায় সেই নাচের ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য জলপাইগুড়িতে। নিরাপত্তারক্ষীদের কাছে রিপোর্ট তলব করল এসজেডিএ। জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির পাড়ে প্রতিবারের মতো এ বারেও তৈরি হয়েছিল ছটের ঘাট। সেই ঘাটেই নাচের আসর নিয়ে অভিযোগ উঠল। শনিবার গভীর রাতে এই অশালীন নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন শহরের মানুষ। রবিবার রাতে তাঁরা ওই এলাকায় বিক্ষোভ দেখান। মোমবাতি মিছিলও করেন। গত কয়েকবছর ধরে রাজবাড়ি দিঘি এলাকা শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটির সংরক্ষিত এলাকা। তারা ওই এলাকায় সৌন্দর্যায়নের এর কাজ করেছে। যেখানে ছোটদের নিয়ে প্রতিদিন প্রচুর মানুষ আসেন। সেখানে এমন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা শহরে। সংস্কৃতি মঞ্চের পক্ষে গৌতম গুহরায় বলেন, “আমরা যখন এখানে পয়লা বৈশাখ, রবীন্দ্রজয়ন্তী  বা মহালয়া উপলক্ষে অনুষ্ঠান করতে যাই, প্রচুর কাঠখড় পোড়ানোর পরেই সংশ্লিষ্ট মহল থেকে অনুমতি মেলে। এরা কী ভাবে অনুমতি পেল? যদি বিনা অনুমতিতে এমন অনুষ্ঠান হয় তবে পুলিশ বা প্রশাসন কী করছিল?” এসজেডিএ এর চেয়ারম্যান তথা জলপাইগুড়ি প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মন বলেন, “আমি সোশ্যাল মিডিয়াতে এই অনুষ্ঠানের ভিডিও দেখেছি। অত্যন্ত খারাপ কাজ যা আমাদের জেলার ঐতিহ্যের সঙ্গে মেলে না। এরা বিনা অনুমতিতে এই অনুষ্ঠান করেছে। আমি ইতিমধ্যে আমাদের সিকিউরিটি গার্ডদের কাছ থেকে রিপোর্ট তলব করেছি। তবে কোনও লিখিত অভিযোগ আমি বা পুলিশ পায়নি। পেলে তদন্ত হবে।” জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদী টেলিফোনে জানান পুলিশের পক্ষ থেকে এমন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

```