Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির চালক

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের গাড়ির চালক। ধৃতের নাম সুমন দাস। সোমবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে সাত রাউন্ড গুলি-সহ অত্যাধুনিক মানের একটি নাই

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির চালক

শেষ আপডেট: 3 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের গাড়ির চালক। ধৃতের নাম সুমন দাস। সোমবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে সাত রাউন্ড গুলি-সহ অত্যাধুনিক মানের একটি নাইন এমএম পিস্তল উদ্ধার হয়েছে। আজ, মঙ্গলবার তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তার ১৪ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। সুমন দীর্ঘদিন ধরেই গঙ্গারামপুর বিধানসভার তৃণমূলের প্রাক্তন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের গাড়ি চালাত। রবিবার রাতেও তৃণমূল নেতার স্করপিও গাড়িটি চালাচ্ছিল সে। পুলিশ জানিয়েছে, সুমন মদ্যপ অবস্থায় ছিল। বেলাগাম গতিতে গাড়ি চালাচ্ছিল সে। রাত ১২টা নাগাদ গাড়িটি ধাক্কা মারে রাস্তার স্পিং পোস্টে। এর পরেই গাড়িটি আটকায় পুলিশ। সুমনকে জিজ্ঞাসাবাদের সময় সন্দেহ হওয়াতে গাড়িতে তল্লাশি শুরু করে পুলিশ। উদ্ধার হয় একটি লোডেড নাইন এম এম পিস্তল। রাতেই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ চলার পর সোমবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। সুমনের বাড়ি বালুরঘাটের বংশীহারী এলাকায়। সোমবার সেখানেও গিয়েছিল পুলিশ। কিন্তু দেখা যায়, তার বাড়িতে তালা ঝুলছে। এ দিকে প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনা প্রসঙ্গে এ দিন বালুরঘাট থানায় সাংবাদিক সম্মেলন করেন ডিএসপি ধীমান মিত্র। তবে, তৃণমূল নেতার গাড়ির কথা জিজ্ঞাসা করা হলে সেই প্রসঙ্গ এড়িয়ে যান তিনি। ডিএসপি ধীমান মিত্র হলেছেন, ‘‘গতকাল আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে মিলেছে একটি নাইন এম এম পিস্তল। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ’’

```