Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাথাভাঙা-শিলিগুড়ি রাজ্য সড়কে দুর্ঘটনা, মৃত দুই শিশু-সহ ৬, নিখোঁজ এক শিশু

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি বোলেরো গাড়ি। মাথাভাঙা-শিলিগুড়ি রাজ্য সড়কের উপর এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছ’জনের। তার মধ্যে রয়েছে দু’টি শিশু। এখনও খোঁজ মিলছে আরও একটি শিশুর। গুরুতর জখম প্রায় ১৪ জন। আহতদের চিকিৎসা

মাথাভাঙা-শিলিগুড়ি রাজ্য সড়কে দুর্ঘটনা, মৃত দুই শিশু-সহ ৬, নিখোঁজ এক শিশু

শেষ আপডেট: 3 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি বোলেরো গাড়ি। মাথাভাঙা-শিলিগুড়ি রাজ্য সড়কের উপর এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছ’জনের। তার মধ্যে রয়েছে দু’টি শিশু। এখনও খোঁজ মিলছে আরও একটি শিশুর। গুরুতর জখম প্রায় ১৪ জন। আহতদের চিকিৎসা চলছে মাথাভাঙ্গা হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোররাতের দিকে একটি বোলেরো গাড়িতে করে জনা ২০ জন বিহারের পথ ধরেন। তাঁরা প্রত্যেকেই যাচ্ছিলেন ইটভাটার কাজের জন্য। মাথাভাঙ্গা-শিলিগুড়ি রাজ্য সড়কের জামালদা এলাকার কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। সড়কের উপর দাঁড়ানো একটি ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে। এলাকার বাসিন্দাদের কথায়, গাড়িটি ট্রাকে ধাক্কা মারার পর উল্টে নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের। গুরুতর জখম অবস্থায় বাকিদের উদ্ধার করে নিয়ে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরাই। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনায় মৃত ছ’জনের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের সকলেরই বাড়ি আলিপুরদুয়ার জেলার শামুখতলা এলাকায়। দুর্ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না গাড়িতে থাকা আরও একটি শিশুর। নয়ানজুলিতে গাড়ি উল্টে যাওয়ার পর সেখানেই জলে শিশুটি ডুবে গিয়ে থাকতে পারে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।

```