Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পথ আটকে বিজেপি কর্মীর মাথায় ধারালো অস্ত্রের কোপ

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা : মথুরাপুরে ধারালো অস্ত্রের কোপে জখম হলেন এক বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলেও, তা অস্বীকার করেছে দলের স্থানীয় নেতৃত্ব। আহত বিজেপি কর্মী সমীর মুখার্জিকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাস

পথ আটকে বিজেপি কর্মীর মাথায় ধারালো অস্ত্রের কোপ

শেষ আপডেট: 4 July 2019 08:18

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা : মথুরাপুরে ধারালো অস্ত্রের কোপে জখম হলেন এক বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলেও, তা অস্বীকার করেছে দলের স্থানীয় নেতৃত্ব। আহত বিজেপি কর্মী সমীর মুখার্জিকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মথুরাপুরের সুধীর ঘাটের বাসিন্দা সমীরবাবু পেশায় দিনমজুর। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। এরপরেই ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ মারে। সমীরবাবুর আর্তচিৎকার শুনে ছুটে আসেন পড়শিরা। তাঁরাই তাঁকে নিয়ে যান ডায়মন্ডহারবার হাসপাতালে। বিজেপির জেলা নেতা, সুফল ঘাঁটু বলেন, “সমীর ওঁর বুথে ভাল কাজ করছিল। তাতেই চক্ষুশূল হয়েছিল তৃণমূলের। পরিকল্পনা মাফিক ওর উপর হামলা করে ওরা। প্রাণে মারারই চেষ্টা করেছিল দুষ্কৃতীরা।” তবে বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতা হাসিবুর গাজি বলেন, “পারিবারিক গন্ডগোলের জেরেই হামলা হয়েছে সমীরবাবুর উপর। মিথ্যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের নাম জড়ানো হচ্ছে।” মথুরাপুর থানায় এই ঘটনায় বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

```