Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফণীর আতঙ্কে ঘরমুখো সবাই, সেই ফাঁকে তিনটি সোনার দোকানে পরপর চুরি

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা:  আছড়ে পড়বে ফণী, এই আতঙ্কে গতকাল তাড়াতাড়িই বাড়ি ফিরে গিয়েছিলেন দত্তবাজারের স্বর্ণ ব্যবসায়ী শুভাশিস বলিয়ার। আজ সকালে দোকান খুলতে এসে দেখেন শাটার ভাঙা। খবর পেয়ে পুলিশ আসার পর দোকানে ঢুকে দেখেন সমস্ত সোনা রুপার

ফণীর আতঙ্কে ঘরমুখো সবাই, সেই ফাঁকে তিনটি সোনার দোকানে পরপর চুরি

শেষ আপডেট: 4 May 2019 09:40

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা:  আছড়ে পড়বে ফণী, এই আতঙ্কে গতকাল তাড়াতাড়িই বাড়ি ফিরে গিয়েছিলেন দত্তবাজারের স্বর্ণ ব্যবসায়ী শুভাশিস বলিয়ার। আজ সকালে দোকান খুলতে এসে দেখেন শাটার ভাঙা। খবর পেয়ে পুলিশ আসার পর দোকানে ঢুকে দেখেন সমস্ত সোনা রুপার গয়নার বাক্স ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এবং আয়রন চেস্টটির তালা ভাঙা । গয়না ও নগদ মিলিয়ে আনুমানিক প্রায় ২লক্ষ টাকার জিনিস খোয়া গেছে বলে দাবি ঐ স্বর্ণ ব্যবসায়ীর। শুভাশিসবাবুর দোকানই শুধু নয়, শুক্রবার এক সন্ধ্যায় জয়নগরের পরপর তিনটি সোনার দোকানে শাটার ভেঙে ঢুকে সর্বস্ব চুরি করে পালিয়ে যায় চোরের দল।  শুক্রবার রাতেই দক্ষিন ২৪পরগনার বিভিন্ন প্রান্তে আছড়ে পড়ার কথা ছিল ঘূর্ণিঝড় ফণীর। তাই প্রশাসনের পক্ষ থেকে সবাইকে যার যার বাড়িতে বা নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়। শুভাশিসবাবু বলেন, ‘‘ ফণীর আতঙ্কে দোকানে লোকজন ছিল না। রাস্তাঘাটও ছিল ফাঁকা। তাই তাড়াতাড়িই বাড়ি চলে আসি। চোরেরা এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে।’’ জয়নগর থানার ধনন্তরি কালি মন্দিরের কাছে অন্য একটি সোনা দোকানে এ দিন রাতে শাটার ভেঙে ঢুকে সমস্ত সোনার গয়না হাতিয়ে নেয় চোরের দল। স্বর্ণ ব্যবসায়ী দেবেন পাল জানান, তিনিও কাল ঘূর্ণিঝড়ের আতঙ্কে তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন। আজ সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটার ভাঙা। তাঁর দোকান থেকেও প্রায় দু লক্ষ টাকার সোনার গয়না খোয়া গিয়েছে বলে তিনি জানান। অন্য ঘটনাটি ঘটে পশ্চিম পাড়ায় । সেখানে ও স্বর্ণ ব্যবসায়ী অর্ধেন্দু মিস্ত্রির দোকানের শাটার ভেঙে ঢুকে প্রায় আড়াই লক্ষ টাকার সোনা রুপোর গয়না হাতিয়ে নিয়েছে চোরের দল। একই রাতে পরপর তিনটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় আতঙ্কিত জয়নগরের ব্যবসায়ীরা। খবর পেয়ে তিনটি দোকানেই যায় জয়নগর থানার পুলিশ। ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।

```