Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মিড ডে মিল রান্নার সময় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, জখম রাঁধুনি-সহ পড়ুয়া

দ্য ওয়াল ব্যুরো: রোজকাল মতোই মিড-ডে মিল খাবার জন্য বসেছিল পড়ুয়ারা। ক্লাসের ফাঁকে খাবার জন্য ডেকে নিয়ে গিয়েছিলেন শিক্ষকেরা। হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ। সেই সঙ্গে আগুনের ফুলকি আর কালো ধোঁয়া। আতঙ্ক ছড়ায় গোটা স্কুল চত্বরে। ঘটনাটা মালদার ইংরেজ

মিড ডে মিল রান্নার সময় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, জখম রাঁধুনি-সহ পড়ুয়া

শেষ আপডেট: 2 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরোরোজকাল মতোই মিড-ডে মিল খাবার জন্য বসেছিল পড়ুয়ারা। ক্লাসের ফাঁকে খাবার জন্য ডেকে নিয়ে গিয়েছিলেন শিক্ষকেরা। হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ। সেই সঙ্গে আগুনের ফুলকি আর কালো ধোঁয়া। আতঙ্ক ছড়ায় গোটা স্কুল চত্বরে। ঘটনাটা মালদার ইংরেজবাজারের রাজনগর প্রাথমিক বিদ্যালয়ে। রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ হয়। রান্নাঘর থেকে আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করে। পরে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিন জন রাঁধুনি। ছুটে পালাতে গিয়ে আহত হয়েছে বেশ কয়েকজন পড়ুয়াও। এলাকার বাসিন্দাদের কথায়, কাজিগ্রাম এলাকায় ছোট্ট স্কুলটির একটেরে রান্নাঘরেই মিড-ডে মিলের রান্না করেন রাঁধুনিরা। এ দিনও দুপুরের দিকে রান্নার চলছিল। আচমকাই বিকট শব্দে সিলিন্ডার ফেটে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে রান্নাঘর। বাচ্চারা চেঁচেমেচি করে ছুটে পালাতে শুরু করে।

দ্য ওয়াল পুজো ম্যাগাজিন ১৪২৫ পড়তে ক্লিক করুন

রাঁধুনিরা জানিয়েছেন,গ্যাস সিলিন্ডারের পাইপে লিকেজ থাকায় এমন ঘটনা ঘটেছে। আপাতত আজকের জন্য বন্ধ রাখা হয়েছে বিদ্যালয়ে মিড ডে মিল রান্নার কাজ।

```