Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিঘার উত্তাল সমুদ্রে স্ত্রীকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন স্বামী

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাচ্ছিলেন স্ত্রী। তাঁকে বাঁচানো গেলেও সমুদ্র থেকে আর ফেরা হল না স্বামীর। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটে দিঘার ক্ষণিকা ঘাটে। পুলিশ জানিয়েছে মৃতের নাম দীপু সেনাপতি (৪০)

দিঘার উত্তাল সমুদ্রে স্ত্রীকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন স্বামী

শেষ আপডেট: 3 September 2019 06:36

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাচ্ছিলেন স্ত্রী। তাঁকে বাঁচানো গেলেও সমুদ্র থেকে আর ফেরা হল না স্বামীর। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটে দিঘার ক্ষণিকা ঘাটে। পুলিশ জানিয়েছে মৃতের নাম দীপু সেনাপতি (৪০)। সোমবার হুগলির খানাকুল থেকে বাসে করে দিঘা বেড়াতে আসেন ৪০ জনের একটি দল। সেই দলেই ছিলেন দীপু ও তাঁর স্ত্রী মিতা। নিম্নচাপের জেরে আজ সকাল থেকেই ফুঁসে উঠেছে দিঘার সমুদ্র। সেই উত্তাল রূপ অগ্রাহ্য করেই সমুদ্রে নেমে পড়েছেন বহু পর্যটক। একহাতে ধরা মোবাইল ফোন নিয়ে অনেকটা এগিয়ে গিয়েছিলেন মিতাও। আচমকাই ঘূর্ণিতে পড়ে যান। তাঁর “বাঁচাও বাঁচাও” আর্তনাদ শুনে এগিয়ে যান দীপু। ঢেউ এর সঙ্গে লড়াই করে স্ত্রীকে কোনও মতে ঠেলে পাড়ের দিকে ফেরাতে পারলেও তলিয়ে যান নিজে। দীর্ঘক্ষণ তাঁর আর কোনও খোঁজ মেলেনি। সমুদ্রের ধারে থাকা নুলিয়ারাও ব্যর্থ হন। বেশ কিছুক্ষণ পরে জোয়ারের জলে ভেসে আসে তাঁর নিথর দেহ। দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে মিতাকে। খানাকুলের রাজহাটিতে বাড়ি তাঁদের। খবর পাঠানো হয়েছে সেখানে।

```