Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

স্নান করতে গিয়ে শিং-এর গুঁতোয় মালিককে মারল পোষা মোষ

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া : পোষা মোষ। পুকুরে গা ধোয়াতে নিয়ে গিয়েছিলেন।  কিন্তু হঠাৎই খেপে গিয়ে আক্রমণ মালিককেই।  সেখানেই প্রাণ খোয়ালেন এক প্রৌঢ়। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার গেঙ্গাড়া গ্রামে। মৃত ব্যক্তির নাম অনিল মাহাতো

স্নান করতে গিয়ে শিং-এর গুঁতোয় মালিককে মারল পোষা মোষ

শেষ আপডেট: 3 September 2018 11:41

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া : পোষা মোষ। পুকুরে গা ধোয়াতে নিয়ে গিয়েছিলেন।  কিন্তু হঠাৎই খেপে গিয়ে আক্রমণ মালিককেই।  সেখানেই প্রাণ খোয়ালেন এক প্রৌঢ়। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার গেঙ্গাড়া গ্রামে। মৃত ব্যক্তির নাম অনিল মাহাতো (৫৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনিল মাহাতোর বাড়িতে দু'’টি মোষ রয়েছে। প্রতিদিনই সকাল সকাল গ্রামের অদূরে পুকুরে সেই দু’টিকে স্নান করাতে নিয়ে যান তিনি। সোমবারেও নিয়ে গিয়েছিলেন। কিন্তু জলে নামানোর পরে হঠাৎ একটি মোষ তাঁকে আক্রমণ করে। পরের পর শিং-এর আঘাতে সেখানেই লুটিয়ে পড়েন অনিলবাবু। জলের মধ্যে ওই ব্যক্তিকে মোষের হাত থেকে বাঁচানোর সাহস দেখাতে পারেননি আশেপাশে থাকা লোকজনদের কেউ। ফলে মোষের শিং-এর গুঁতোয় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে স্থানীয় বাসিন্দারা তাঁর দেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।  এ দিনই তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়েছে।

```