Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে নাবালিকার শ্লীলতাহানি, গণধর্ষণের চেষ্টা

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মা পাশের বাড়িতে। ঘরে বসে একাই পড়াশোনা করছিল কিশোরী। হঠাৎই বাড়িতে ঢুকে পড়ে জনা চার অজ্ঞাতপরিচয় যুবক। টানাটানি করে বাড়ির পাশের ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তার উপর অত্যাচার শুরু করে। মেয়েটির চিৎকারে পাশের বাড়ি থেক

বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে নাবালিকার শ্লীলতাহানি, গণধর্ষণের চেষ্টা

শেষ আপডেট: 2 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মা পাশের বাড়িতে। ঘরে বসে একাই পড়াশোনা করছিল কিশোরী। হঠাৎই বাড়িতে ঢুকে পড়ে জনা চার অজ্ঞাতপরিচয় যুবক। টানাটানি করে বাড়ির পাশের ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তার উপর অত্যাচার শুরু করে। মেয়েটির চিৎকারে পাশের বাড়ি থেকে তার মা ছুটে এসে উদ্ধার করে মেয়েটিকে। ঘটনাটি ঘটে গত ২৮ অগস্ট ময়নাগুড়িতে। দ্বাদশ শ্রেণির পড়ুয়া ওই কিশোরীর মা জানিয়েছেন, সাংসারিক কাজেই তিনি পাশের বাড়িতে গিয়েছিলেন। সঙ্গে ছিল তাঁর দুই ছেলে। বাড়িতে ওই কিশোরী একাই ছিল। রাত  ৯টা নাগাদ হঠাৎই মেয়ের চিৎকার শুনতে পান তিনি। ছুটে এসে দেখেন চারজন মিলে তাঁর মেয়ের শ্লীলতাহানি করার চেষ্টা করছে। তিনি বাধা দিলে ওই যুবকেরা তাঁকে হুমকিও দেয়। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন ওই মহিলা ও তাঁর পরিবার।  কিশোরীর মা'র কথায়, "আমার সামনেই মেয়েকে হুমকি দিয়ে ওরা বলে, থানায় জানালে এ বার ধর্ষণ করে পেট্রোল ঢেলে বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে।" স্থানীয় সূত্রে খবর, ভয়ে ও আতঙ্কে ওই কিশোরী বর্তমানে তার মামারবাড়িতে রয়েছে। মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছে সে। কিশোরী জানিয়েছে, ভয় ও লজ্জায় সে স্কুলে যেতে পারছে না। টিউশনেও যেতে ভয় পাচ্ছে সে। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে কিশোরীর পরিবার। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন ময়নাগুড়ি থানার আইসি নন্দকুমার দত্ত। তিনি বলেছেন, "রবিবার রাতে অভিযোগ পেয়ে আমরা পকসো আইনে মামলা রুজু করে এলাকায় তিন বার অভিযান চালাই। অভিযুক্তরা পলাতক। তবে, খুব তাড়াতাড়ি অপরাধীরা ধরা পড়বে।"  

```