Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আদিবাসী বিক্ষোভে উত্তপ্ত ৬ নম্বর জাতীয় সড়ক, থানা ঘেরাও কুর্মি সংগঠনের

দ্য ওয়াল ব্যুরো, মেদিনীপুর: বিক্ষোভ  শুরু হয়েছিল গত সোমবার থেকেই। দফায় দফায় অবরোধ, প্রতিবাদ মিছিল ঘিরে উপ্তপ্ত খড়্গপুর থেকে লোধাশুলি যাওয়ার ৬ নম্বর জাতীয় সড়ক। শুক্রবার ফের আদিবাসী কুর্মি সংগঠনের প্রতিবাদ মিছিল ঘিরে তীব্র যানজট তৈরি হয়েছে

আদিবাসী বিক্ষোভে উত্তপ্ত ৬ নম্বর জাতীয় সড়ক, থানা ঘেরাও কুর্মি সংগঠনের

শেষ আপডেট: 1 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, মেদিনীপুর: বিক্ষোভ  শুরু হয়েছিল গত সোমবার থেকেই। দফায় দফায় অবরোধ, প্রতিবাদ মিছিল ঘিরে উপ্তপ্ত খড়্গপুর থেকে লোধাশুলি যাওয়ার ৬ নম্বর জাতীয় সড়ক। শুক্রবার ফের আদিবাসী কুর্মি সংগঠনের প্রতিবাদ মিছিল ঘিরে তীব্র যানজট তৈরি হয়েছে জাতীয় সড়কে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। এক আদিবাসী কুর্মি সম্প্রদায়ের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে নাম জড়ায় এলাকারই তিন যুবকের। ঘটনাটা ঘটে গত রবিবার সন্ধেয়। অভিযোগ, খড়্গপুরের সাদাতপুর ফাঁড়ির কাছে ওই কিশোরীকে যৌন হেনস্থা করে তিন জন। পুলিশে অভিযোগ সত্ত্বেও ওই যুবকদের গ্রেফতার করা হয়নি বলেই দাবি স্থানীয় কুর্মি সম্প্রদায়ের সদস্যদের।  পুলিশের গাফিলতির অভিযোগ তুলে গত সোমবারই সাদাতপুর ফাঁড়ি ঘিরে বিক্ষোভ দেখায় আদিবাসীরা। পরে, ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ভারত জাকাত মাঝি মাড়োয়া। সোমবার থেকে প্রতিদিনই দফায় দফায় বিক্ষোভ-অবরোধ চলছে জাতীয় সড়কে। তীব্র যানজটের কারণে বেহাল পরিবহণ ব্য়বস্থা। সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার না করলে এই আন্দোলন চলতে থাকবে। আন্দোলনকারীদের অভিযোগ, প্রথমে পুলিশ আশ্বাস দেয় ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের ধরে ফেলা হবে। কিন্তু, ৭২ ঘণ্টা কেটে গেলেও পুলিশের তরফ থেকে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করে এ দিন সকাল থেকেই খড়্গপুর ৭৭ নম্বর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কুর্মি সম্প্রদায়ের সদস্যরা। পাশাপাশি, প্রতিবাদ মিছিল চলছে জাতীয় সড়কেও। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশবাহিনী। পুলিশ জানিয়েছে, সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। দ্রুত যাতে অবরোধ উঠে যায় সেই ব্যবস্থা হচ্ছে। অপরাধীদের খোঁজেও তল্লাশি চলছে।

```