Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বধূর মুখে অ্যাসিড হামলা, গ্রেফতার স্বামী ও শাশুড়ি

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি:  সুপ্রিম কোর্টের রায়ে পরকীয়া এখন আর শাস্তিযোগ্য অপরাধ নয়। কিন্তু সেই পরকীয়া নিয়ে টানাপড়েনে জলপাইগুড়িতে অ্যাসিডে মুখ পুড়ল বধূর। অভিযোগ পেয়েই ওই বধূর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে বধূর শাশুড

বধূর মুখে অ্যাসিড হামলা, গ্রেফতার স্বামী ও শাশুড়ি

শেষ আপডেট: 2 October 2018 12:05

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি:  সুপ্রিম কোর্টের রায়ে পরকীয়া এখন আর শাস্তিযোগ্য অপরাধ নয়। কিন্তু সেই পরকীয়া নিয়ে টানাপড়েনে জলপাইগুড়িতে অ্যাসিডে মুখ পুড়ল বধূর। অভিযোগ পেয়েই ওই বধূর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে বধূর শাশুড়িকেও। ২০১১ সালে কোচবিহার ঘোকসাডাঙার বাসিন্দা সাবিনা খাতুনের সঙ্গে বিয়ে হয় জলপাইগুড়ির ইন্দিরা কলোনির বাসিন্দা টাইলস মিস্ত্রি মহম্মদ মমিরুদ্দিনের। অভিযোগ, বিয়ের পরেই স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন সাবিনা। শুরু হয় অশান্তি। এরই সঙ্গে পণের দাবিতেও তাঁর উপর অত্যাচার চলত বলে অভিযোগ করেছেন সাবিনা। প্রতিবেশী মহিলার স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় গত ২৭ অগস্ট রাত একটা নাগাদ স্বামী মমিরুদ্দিন, শাশুড়ি মমিনা বেওরা ও প্রতিবেশী মহিলা সহ আরও একজন মিলে সাবিনার মুখে অ্যাসিড ঢেলে দেয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় সাবিনাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। জলপাইগুড়ি মহিলা থানার ভারপ্রাপ্ত ওসি সুনন্দা সোনার জানান, গত ১৫ সেপ্টেম্বর ছাড়া পাওয়ার পর সাবিনা বাপের বাড়ি ঘোকসাডাঙায় চলে যায়। এরপর সোমবার রাতে জলপাইগুড়ি মহিলা থানায় এসে স্বামী, শাশুড়ি, সহ মোট ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে গতকাল রাতেই মমিরুদ্দিন ও মমিনাকে গ্রেফতার করা হয়। বাকি দুই অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়। অ্যাসিড হামলার কথা স্বীকার করে অভিযুক্ত মমিরুদ্দিনের পাল্টা অভিযোগ, “আমার স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। বহুবার মানা করেছি। কথা না শোনায় আমি অ্যাসিড ছিটিয়ে দিয়েছি।”    

```