Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কয়েকটা খসতেই সব টাইলস খুলে ফেলে নতুন করে লাগানোর নির্দেশ হাসপাতালে, মাত্র চার বছরেই কিন্তু!

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : উন্নত রোগী পরিষেবার লক্ষ্যে তৈরি হয়েছিল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। মাত্র চার বছর আগে। এরমধ্যেই খুলে পড়ছে বিভিন্ন ফ্লোরে লাগানো টাইলস। মেরামতির আর্জি যেতেই নির্দেশ এল সমস্ত টাইলস খুলে নেওয়ার। মাত্র চ

কয়েকটা খসতেই সব টাইলস খুলে ফেলে নতুন করে লাগানোর নির্দেশ হাসপাতালে, মাত্র চার বছরেই কিন্তু!

শেষ আপডেট: 2 September 2019 09:15

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : উন্নত রোগী পরিষেবার লক্ষ্যে তৈরি হয়েছিল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। মাত্র চার বছর আগে। এরমধ্যেই খুলে পড়ছে বিভিন্ন ফ্লোরে লাগানো টাইলস। মেরামতির আর্জি যেতেই নির্দেশ এল সমস্ত টাইলস খুলে নেওয়ার। মাত্র চার বছর আগে ১৩৮ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হবে, এই ভাবনা থেকে পুরো হাসপাতালেই দেওয়ালের সাত ফুট উচ্চতা পর্যন্ত টাইলস লাগানো হয়। কিন্তু কয়েকদিন আগে থেকেই সেই সমস্ত টাইলস একের পর এক খুলে পড়তে শুরু করে। তখনই বিষয়টি স্বাস্থ্য ভবনে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার গয়ারাম নস্কর জানান, বিভিন্ন ফ্লোরে বেশ কিছু টাইলস খুলে পড়তেই স্বাস্থ্যভবনে বিষয়টি জানান তাঁরা। এরপরেই স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ আসে পুরো হাসপাতালের সমস্ত টাইলস খুলে ফেলতে হবে। পরবর্তীতে সমস্ত দেওয়ালে সাত ফুটের পরিবর্তে তিন ফুট উচ্চতা পর্যন্ত টাইলস লাগানো হবে। তিনি বলেন, “হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সংক্রমণের সম্ভাবনা কমে। আর যত মসৃণ দেওয়াল হবে ততই পরিষ্কার রাখাও সুবিধা। তাই প্রাথমিকভাবে দেওয়ালের সাত ফুট উচ্চতা পর্যন্ত টাইলস লাগানো হয়েছিল। এখন আবার তা কমিয়ে তিন ফুট করা হচ্ছে। স্বাস্থ্যভবনের নির্দেশেই আমরা চলব।” কিন্তু হাসপাতাল তৈরির মাত্র চার বছরের মধ্যে কেন এমন পরিস্থিতি হল? তবে কি খারাপ মানের জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছিল হাসপাতাল? এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি তিনি। যেমন উত্তর দিতে রাজি হননি এই প্রশ্নেরও, যে যদি টাইলস ভেঙেই ফেলা হয় তবে কোটি কোটি টাকা খরচ করে এত দামি টাইলস লাগানো হয়েছিল কেন ?

```