Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের লোকালয়ে ঢুকল পাইথন, চলল সেলফি তোলার হিড়িক

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি:  বন দফতরের নিষেধ সত্ত্বেও লোকালয়ে ঢুকে পড়া একটি পাইথনকে নিয়ে সেলফি তোলার হিড়িক পড়ে গেল এলাকার বাসিন্দাদের মধ্যে। পরে, বন দফতরের কর্মীরা এসে পাইথনটিকে উদ্ধার করেন। শনিবার রাতে রাজগঞ্জ ব্লকের অন্তর্গত বেলাকোবা

ফের লোকালয়ে ঢুকল পাইথন, চলল সেলফি তোলার হিড়িক

শেষ আপডেট: 1 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি:  বন দফতরের নিষেধ সত্ত্বেও লোকালয়ে ঢুকে পড়া একটি পাইথনকে নিয়ে সেলফি তোলার হিড়িক পড়ে গেল এলাকার বাসিন্দাদের মধ্যে। পরে, বন দফতরের কর্মীরা এসে পাইথনটিকে উদ্ধার করেন। শনিবার রাতে রাজগঞ্জ ব্লকের অন্তর্গত বেলাকোবা মালীপাড়া এলাকার যোগেন রায়ের বাড়িতে ঢুকে পড়ে ৮ ফুট লম্বা একটি পাইথন। আতঙ্কিত হয়ে বন দফতরে খবর দেন যোগেনবাবু। কিন্তু বনকর্মীদের আসার আগেই স্থানীয় এক যুবক ধরে ফেলে পাইথনটিকে। তার পর পাইথনটিকে গলায় পেঁচিয়ে, হাতে নিয়ে, নানা ভাবে চলে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন ওই যুবক। পরে, বনকর্মীরা এলে তাঁদের হাতে তুলে দেওয়া হয় পাইথনটিকে। ঘটনায় পরিবেশপ্রেমী বিশ্বজিত দত্তচৌধুরী জানিয়েছেন, ইদীনিং এই ধরণের প্রবণতা খুব বেড়েছে। তাঁর মতে, সাপটিকে ধরে ফেলেই বস্তাবন্দি করা উচিত ছিল যুবকের। যদি কোনও ভাবে সাপটি যুবকের গলা পেঁচিয়ে ধরত তাহলে তাঁকে বাঁচানো মুশকিল হত। গোটা দায়টাই এসে পড়ত বন দফতরের উপর। এর আগেও বীরভূমের বাবুইজোড় গ্রামে একটি অসুস্থ পাইথনকে টানাটানি করে সেলফি তোলার কারণে মৃত্যু হয় সাপটির। ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত।

```