Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জল না পেলে ভোটও নয়, জোট বাঁধলেন কংসাবতীর বালি খুঁড়ে জল তোলা মহিলারা

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া : মাত্র গরমের শুরু। এরমধ্যেই শুরু হয়ে গেছে জলের জন্য হাহাকার। গ্রামে হাতে গোনা নলকূপ। তাও খারাপ। পাতকুয়োয় জল নেই। একমাত্র ভরসা কংসাবতী থেকে বালি খুঁড়ে তোলা জল। গ্রামবাসীদের অভিযোগ, সবাই সব জানেন। কিন্তু সুরাহার কো

জল না পেলে ভোটও নয়, জোট বাঁধলেন কংসাবতীর বালি খুঁড়ে জল তোলা মহিলারা

শেষ আপডেট: 2 April 2019 07:29

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া : মাত্র গরমের শুরু। এরমধ্যেই শুরু হয়ে গেছে জলের জন্য হাহাকার। গ্রামে হাতে গোনা নলকূপ। তাও খারাপ। পাতকুয়োয় জল নেই। একমাত্র ভরসা কংসাবতী থেকে বালি খুঁড়ে তোলা জল। গ্রামবাসীদের অভিযোগ, সবাই সব জানেন। কিন্তু সুরাহার কোনও ভাবনা নেই। তাই এ বার ভোট দেওয়া তো দূরের কথা, বাড়ির মাটির দেওয়ালে কোনও রাজনৈতিক দলকে লিখতে দেবেন না বলেও সিদ্ধান্ত নিলেন কোটলুই গ্রামের বাসিন্দারা। পুরুলিয়া ১ ব্লকের কোটলুই গ্রাম। চাষ হয়, তবে সিংহভাগ বাসিন্দা মাটির জিনিস তৈরি করে জীবিকা নির্বাহ করেন। জলের সমস্যা সে কাজেও বাধা সৃষ্টি করে বারবার। আর পানীয় জলের জন্য হাহাকারও লেগে থাকে বছরভর। গরমকাল এলে আরও বাড়ে তা। কংসাবতী নদীর ধারে প্রান্তিক এই গ্রাম। গ্রামের মহিলারা জানান, গ্রামে দু তিনটি নলকূপ রয়েছে। কিন্তু জল পড়ে না। গরম পড়তেই শুকিয়ে গেছে পাতকুয়োর জল। এখন সকাল থেকে কংসাবতীতে নেমে বালি খুঁড়ে জল নিয়ে আসতে হচ্ছে তাঁদের। সেই দুর্বিসহ কষ্টের কথা প্রশাসনের সামনে তুলে ধরতে সোমবার গ্রামে মিছিল করেন তাঁরা। ব্লক অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। সিদ্ধান্ত নেন, পানীয় জলের সুরাহা না হলে ভোট বয়কট করবেন তাঁরা। রাজনৈতিক দলের প্রার্থী ও নেতা কর্মীরা গ্রামে ভোট চাইতে এলে ফিরিয়ে দেবেন তাঁদের। এমন কি বাড়ির দেওয়ালে কোনও রাজনৈতিক দলকে লিখতেও দেবেন না। গ্রামের বাসিন্দা সাবিত্রী মাহাতো, গায়ত্রী কুঁয়াররা বলেন, “প্রতি বছরই গরম এলেই ভুগতে হয় গোটা গ্রামের মানুষকে l  পঞ্চায়েতকে, বিডিওকে বারবার বলেও কিছুই লাভ হয়নি l  ভোট এলে সবাই ভোট চাইতে আসে, জলে পাবো বলে জানায়। ভোট শেষ হতেই গ্রামে আর তাদের দেখা মেলে না l তাই এ বার ঠিক করেছি জল মিললে তবেই ভোট।” ১ নম্বর ব্লকের বিডিও দিব্যজ্যোতি দাস বলেন, "গ্রীষ্মকালে জলস্তর নিচে নেমে যাওয়ায় নলকূপ গুলি বিকল হয়ে পড়েছে l শীঘ্রই সেগুলি মেরামত করা হবে l" এই আশ্বাসে অবশ্য এ বার আর ভুলছে না পুরুলিয়া ১ ব্লকের কোটলুই গ্রাম।

```