Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত পূর্ব বর্ধমানের গলসি

দ্য ওয়াল ব্যুরো, গলসি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ প্রশাসনিক সভার ৪৮ ঘণ্টাও কাটল না, ফের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের গলসি। অভিযোগ, গলসি ১ নম্বর ব্লকের ঘাগড়াতে তৃণমূলের ব্লক সভাপাতি জাকির গোষ্ঠীর সঙ্গে ব্লক কার্

তৃণমূল গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত পূর্ব বর্ধমানের গলসি

শেষ আপডেট: 30 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, গলসি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ প্রশাসনিক সভার ৪৮ ঘণ্টাও কাটল না, ফের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের গলসি। অভিযোগ, গলসি ১ নম্বর ব্লকের ঘাগড়াতে তৃণমূলের ব্লক সভাপাতি জাকির গোষ্ঠীর সঙ্গে ব্লক কার্যকারী সভাপতি ওমর ফারুকের গোষ্ঠীর মধ্যে বিবাদ বাধে। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে বোমাবাজি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই গ্রামে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছে। শুক্রবার সন্ধেয় ফারুক গোষ্ঠীর এক যুবককে মারধরের অভিযোগ ওঠে বিরুদ্ধ গোষ্ঠীর জনা কয়েক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিযেছে আক্রান্ত যুবকের নাম আবু সালাম। ওই দিন সন্ধ্যায় বাইকে চেপে বাজার থেকে বাড়ি ফিরছিল আবু। সেই সময় তার পথ আটকায় জাকির গোষ্ঠীর কয়েক জন যুবক।  বকুল শেখ, শেখ শান্ত, শেখ মেহেবুব মণ্ডল ও সাইদার মণ্ডল-সহ বেশ কয়েকজন বাইক থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আবুকে মারধর করে। ঘটনার খবর পেয়ে পাল্টা হামলা চালায় ফারুক গোষ্ঠীর কর্মীরাও। দু'পক্ষে শুরু হয়ে যায় বোমাবাজি। অভিযোগ, শনিবার সকালে আবু সালেমের বাড়িতেও হামলা চালানো হয়েছে। আহত হয়েছেন আবুর কাকা-সহ বাড়ির সাতজন সদস্য। তাঁদের পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আবুর পরিবারের এক সদস্যের কথায়, "আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। কয়েক মিনিটের মধ্যে বাড়িতে ৪০-৫০টি বোমা পড়ে। পাশের একটি নির্মীয়মাণ বাড়িতে গিয়ে আমরা প্রাণ বাঁচাই।"  

```