Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে বর্ধমান মেডিক্যালে আঙুল কাটল দু মাসের শিশুর

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান : এ বার স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে একটি দু মাসের শিশুর হাতের আঙুল কেটে ফেলার অভিযোগ উঠল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভুল বুঝেছেন শিশুটির অভিভাবকরা। কারণ শিশুর আঙুল কেটে বাদ

স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে বর্ধমান মেডিক্যালে আঙুল কাটল দু মাসের শিশুর

শেষ আপডেট: 1 August 2019 12:44

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান : এ বার স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে একটি দু মাসের শিশুর হাতের আঙুল কেটে ফেলার অভিযোগ উঠল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভুল বুঝেছেন শিশুটির অভিভাবকরা। কারণ শিশুর আঙুল কেটে বাদ যায়নি। চ্যানেলে খুলতে গিয়ে আঙুলে কেটে গেছে মাত্র। গত রবিবার মঙ্গলকোটের শিমুলিয়া গ্রামের দু মাসের শিশু ইমরান শেখকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। আমাশার সমস্যায় ভুগছিল সে। সে দিন থেকেই শিশু ওয়ার্ডের চারতলায় চিকিৎসাধীন রয়েছে শিশুটি। শিশুর পরিবারের অভিযোগ, মঙ্গলবার এক জুনিয়র ডাক্তার তার হাতের স্যালাইনের চ্যানেল বদল করতে যান। তখনই অসাবধানে ওই শিশুর ডান হাতের বুড়ো আঙুলের ওপরের দিকের অংশ কেটে বাদ চলে যায়। বিষয়টি জানতে পেরে হইচই শুরু করে দেন শিশুটির অভিভাবকরা। ওই শিশুর বাবা সিটু সেখের অভিযোগ, জুনিয়র ডাক্তার তাড়াহুড়ো করতে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। কিন্তু বিষয়টি নিয়ে সম্পূর্ণ ভিন্ন কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ডেপুটি সুপার অমিতাভ সাহা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই তাঁরা সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় আধিকারিকের কাছ থেকে বিষয়টি জানতে চেয়েছেন। জানা গেছে, শিশুটির আঙুলের উপরের অংশ কেটে গেছে ঠিকই কিন্তু আঙুল বাদ যাওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি। তিনি বলেন, “খবর পাওয়া মাত্র শিশুটিকে সার্জারি বিভাগের ডাক্তারবাবুরা দেখেছেন। গুরুতর কোনও সমস্যা নেই শিশুটির।” ২০১৫ সালে বালুরঘাট জেলা হাসপাতালের এসএনসিইউ ইউনিটে একটি সদ্যোজাত শিশুর স্যালাইনের চ্যানেল সংলগ্ন ব্যান্ডেজ কাটতে গিয়ে আঙুলটাই কেটে ফেলেছিলেন ওই ওয়ার্ডের নার্স। শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল কলকাতার এসএসকেএম হাসপাতালে। সাসপেন্ড করা হয়েছিল সংশ্লিষ্ট নার্সকে।

```