
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 5 May 2024 18:26
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: একসঙ্গে পাঁচ পাঁচটি শিশুকন্যার জন্ম দিলেন এক প্রসূতি (quadruplets pregnancy)। উত্তর দিনাজপুর ইসলামপুরের একটি বেসরকারি হাসপাতালে পাঁচজন সন্তানের জন্ম দেন বিহারের বাসিন্দা ওই মহিলা। এই বিরল ঘটনায় রীতিমতো শোরগোল ছড়িয়েছে ইসলামপুরে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিহারের ঠাকুরগঞ্জের বাসিন্দা জাভেদ আলম। তাঁর স্ত্রীর তাহেরা বেগম দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছিলেন। রবিবার ভোরে প্রসব যন্ত্রণা ওঠায় ওই মহিলাকে ইসলামপুরের আমবাগান এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ১ ঘণ্টার মধ্যে ওই প্রসূতি পাঁচটি শিশুকন্যার জন্ম দেন।
হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফারজানা নুরি জানিয়েছেন, ওই মহিলা গর্ভবতী হওয়ার পর থেকে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কারণ ইউএসজি করার পরেই জানা গেছিল তাঁর গর্ভে পাঁচটি সন্তান বেড়ে উঠেছে (quadruplets pregnancy)। ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি হওয়ায় আগে থেকে সতর্কতা অবলম্বন করা হয়েছিল।
ফারজানা জানান, সাধারণত যমজ সন্তানের ক্ষেত্রে মায়ের গর্ভে দুই কিংবা তিনটি সন্তান থাকে। কিন্তু তার চেয়ে বেশি সন্তান গর্ভে থাকলে সেটিকে চিকিৎসার ভাষায় কোয়াড্রাপ্রেট প্রেগনেন্সি (quadruplets pregnancy) বলা হয়। এক্ষেত্রে একসঙ্গে চার থেকে পাঁচটি সন্তান মায়ের গর্ভে বেড়ে ওঠে (quadruplets pregnancy)। তাহেরার ক্ষেত্রেও তাই ঘটেছে।
ড. ফারজানা আরও জানান, সিজার করে সন্তান প্রসব করার ব্যবস্থার প্রস্তুতি নিলেও মা ও গর্ভস্থ সন্তানরা সুস্থ থাকায় এক্ষেত্রে নর্মাল ডেলিভারি করানো হয়েছে। তবে তাহেরা প্রতিটি সন্তানই প্রিমেচিওর্ড। এমন বিশেষ প্রেগনেন্সির ক্ষেত্রে (quadruplets pregnancy) এমনটাই হওয়া স্বাভাবিক। পাঁচ শিশুকন্যা ও তাঁদের মা সুস্থ রয়েছে। প্রতিটি শিশুর ওজন সাড়ে সাতশ গ্রাম থেকে সাড়ে পাঁচশ গ্রামের মধ্যে। মা ও শিশুদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পাঁচ কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরে তাহেরা বলেন, "দ্বিতীয়বার মা হয়েছি। পাঁচ কন্যার জন্ম দিয়ে আমি সুস্থ রয়েছে। কোনও অসুবিধা হচ্ছে না।"
নাতনিদের জন্মে পরে মুখে চওড়া হাসি তাহেরার শ্বশুর জাহেদুর রহমানের। তিনি বলেন, "পাঁচ তারিখে বছরের পঞ্চম মাসে পাঁচ নাতনি হয়েছে। পাঁচে পাঁচ নম্বর পেয়ে গেলাম।"