Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দু'বছর আগে নরেন্দ্রনাথের লোকেদের পিটিয়েছিলেন দুলালের অনুগামীরা, খুনের নেপথ্যে কি প্রতিশোধ?

বিরোধীরা গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন বলে অভিযোগ করলেও মানতে নারাজ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীও। তাঁর কথায়, "এটা পুরোপুরি ব্যক্তিগত ঝামেলা।

দু'বছর আগে নরেন্দ্রনাথের লোকেদের পিটিয়েছিলেন দুলালের অনুগামীরা, খুনের নেপথ্যে কি প্রতিশোধ?

নরেন্দ্রনাথ তিওয়ারি ও নিহত দুলাল সরকার, গ্রাফিক্স - শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 8 January 2025 12:15

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ২০২২ সালের ঘটনা। পার্টির একটি কর্মসূচি সেরে ফেরার পথে আক্রান্ত হয়েছিলেন ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির লোকজন। বেধড়ক মারধর করা হয়েছিল তাঁদের। সেই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল মালদহের জেলা তৃণমূল সহ সভাপতি দুলাল সরকারের বিরুদ্ধে। হামলাকারীরা তাঁরই লোক বলে দাবি করেছিলেন মালদহ শহরের দাপুটে নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। 

তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। কিন্তু নরেন্দ্রনাথ জিইয়ে রেখেছিলেন প্রতিহিংসার আগুনটা। দুলাল সরকার খুনের ঘটনায় নরেন্দ্রনাথের গ্রেফতারির পর সেটাই মনে করছেন জেলার তৃণমূল নেতা কর্মীরা। বরাবরই জেলার দাপুটে নেতা হিসেবে নরেন্দ্রনাথের পরিচিতি। নিজের এলাকায় তাঁর লোকজন আক্রান্ত হওয়ার বিষয়টিকে তাই মেনে নিতে পারেননি তিনি। তবে সেই আক্রোশেই খুন কিনা তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। 

দুলাল সরকার খুনের ঘটনায় মঙ্গলবারই দলের টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে ইংরেজবাজার থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। জেরা করা হয় নরেন্দ্রনাথের দুই ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও। বেশি রাতে গ্রেফতার করা হয় নরেন্দ্রনাথকে। তারপর থেকেই তোলপার মালদহ জেলা। 

বিরোধীরা গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন বলে অভিযোগ করলেও মানতে নারাজ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও। তাঁর কথায়, "এটা পুরোপুরি ব্যক্তিগত ঝামেলা। ২০২২ সালের গন্ডগোলের পর থেকেই দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়। দুলাল সরকারকে হুমকি দিতেও শোনা গেছে নরেন্দ্রনাথ তিওয়ারিকে। এর সঙ্গে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনও সম্পর্ক নেই।"


```