Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জীর্ণ রথেও ঠিকরে পড়ে আভিজাত্যের দ্যুতি

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: সাত সকালেই রাজরথে টান পড়লো। রাজা নেই। রাজত্বও নেই। তবু রাজপরিবারের সাক্ষী হয়ে এখনও রথ আছে। ওই রথই এখনও বহন করছে রাজ পরিবারের স্মৃতি, ঐতিহ্য। কালের নিয়মে বর্ধমানের রাজা এখন ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছেন। তবু রাজ ঐতিহ

জীর্ণ রথেও ঠিকরে পড়ে আভিজাত্যের দ্যুতি

শেষ আপডেট: 14 July 2018 05:49

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: সাত সকালেই রাজরথে টান পড়লো। রাজা নেই। রাজত্বও নেই। তবু রাজপরিবারের সাক্ষী হয়ে এখনও রথ আছে। ওই রথই এখনও বহন করছে রাজ পরিবারের স্মৃতি, ঐতিহ্য। কালের নিয়মে বর্ধমানের রাজা এখন ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছেন। তবু রাজ ঐতিহ্য মেনে, পুরনো রাজ আমলের নিয়ম নীতি নিষ্ঠাভরে পালন করে রথের সকালে রশিতে টান পড়ে। মলিন,জীর্ণ রথের  দায়িত্ব রাজার অবর্তমানে সেবাইতদের উপর। ১৭৪০ থেকে ১৭৪৪ সাল পর্যন্ত চিত্রসেন রায় বর্ধমানের রাজা ছিলেন। মুঘল সম্রাট মহম্মদ শাহর কাছ থেকে রাজার স্বীকৃতি পেয়েছিলেন তিনি। রাজা চিত্রসেন রায় রাজবাড়িতে রথের প্রচলন করেন। যদিও তার প্রায় তিরিশ বছর আগে চিত্রসেনের বাবা কীর্তিচাঁদ সেন, যিনি বর্ধমানের জমিদার ছিলেন তিনি  বর্ধমানের কাঞ্চননগরে সর্বসাধারণের জন্য রথ চালু করেছিলেন। তবুও রাজা চিত্রসেন রায়ের চালু রথ আজও মানুষকে টানে তার রাজকীয় আভিজাত্যে।

```