Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাতকাটা দিলীপ গ্রেফতার, অভিযোগ জেল থেকে বেরিয়েও তোলাবাজি ছাড়েনি

দ্য ওয়াল ব্যুরো:  জেল থেকে বেরনোর পর কয়েক বছর তার নাম শোনা যায়নি। কিন্তু বছর দেড়েক ধরে ফের নাকি তোলাবাজি শুরু করে দিয়েছিল লেকটাউনের দিলীপ বন্দ্যোপাধ্যায় ওরফে হাতকাটা দিলীপ। এক প্রমোটারের কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তাকে। মঙ্গ

হাতকাটা দিলীপ গ্রেফতার, অভিযোগ জেল থেকে বেরিয়েও তোলাবাজি ছাড়েনি

শেষ আপডেট: 21 August 2019 09:11

দ্য ওয়াল ব্যুরো:  জেল থেকে বেরনোর পর কয়েক বছর তার নাম শোনা যায়নি। কিন্তু বছর দেড়েক ধরে ফের নাকি তোলাবাজি শুরু করে দিয়েছিল লেকটাউনের দিলীপ বন্দ্যোপাধ্যায় ওরফে হাতকাটা দিলীপ। এক প্রমোটারের কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তাকে। মঙ্গলবার রাতে তাকে লেকটাউন থানার পুলিশ গ্রেফতার করে। ধনঞ্জয় মুখোপাধ্যায় নামে লেকটাউনের এক প্রোমোটার মঙ্গলবার পুলিশের কাছে দিলীপের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেন। তিনি পুলিশকে জানিয়েছেন, ঘটনার সূত্রপাত বেশ কয়েক মাস আগে। পাতিপুকুরে একটি জমিতে তাঁর ফ্ল্যাট উঠছিল। সেই কাজের জন্য বেশ কয়েক মাস ধরেই দিলীপ তাঁর কাছে টাকা চাইছিল। প্রথমে টাকা না দিলেও এক রকমের ভয়ে এক লক্ষ টাকা দেন তিনি। তারপর শুরু হয় আবার টাকা চাওয়া। এরপরই তিনি পুলিশের কাছে অভিযোগ জানান। একটা সময়ে তার নামে কাঁপত গোটা লেকটাউন-পাতিপুকুর-নাগেরবাজার এলাকা। সেই কুখ্যাত দিলীপ বন্দ্যোপাধ্যায় ওরফে হাতকাটা দিলীপ ২০০৪ থেকে বেশ কয়েক বছর জেলও খেটেছেন। শোনা যেত বাম আমলে তাবড় এক মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন দিলীপ। তাঁর আশীর্বাদ নিয়েই নাকি যাবতীয় সমাজবিরোধীমূলক কাজ করে বেরাতেন দিলীপ। বদলে জয়া সিনেমা হলের পাশে সিপিএম জোনাল দফতরে নাকি পৌঁছে যেত মোটা টাকা। নয়াপট্টির জোড়া খুনের মামলার প্রধান আসামী হাতকাটা দিলীপকে আশ্রয় দেওয়ার অভিযোগে ২০০৪ সালে গ্রেফতার হয়েছিলেন ইস্টবেঙ্গলের দুই ফুটবলার ষষ্ঠী দুলে এবং দীপঙ্কর রায়। অনেকে বলতেন, ওই মন্ত্রীর পরামর্শেই নাকি দিলীপকে হরিপালের বাড়িতে জায়গা দিয়েছিলেন ষষ্ঠী। বুধবার দিলীপকে বিধাননগর আদালতে তোলা হয়েছে।

```