Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আর খেলে বেড়াবে না ইকা, বাঘের ছানার মৃত্যুতে মুষড়ে সাফারি পার্ক

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি : খেলতে গিয়ে জখম হয়েছিল। তিনদিন ধরে খুড়িয়ে হাঁটছিল ছানাটি। সঙ্গে সঙ্গেই তৎপর হন বেঙ্গল সাফারি পার্কের কর্মী, আধিকারিক ও আবাসিকরা। তবুও বাঁচানো গেল না বেঙ্গল সাফারি পার্কের খুদে বাসিন্দাকে। আজ সকালে মৃত অবস্থায় পা

আর খেলে বেড়াবে না ইকা, বাঘের ছানার মৃত্যুতে মুষড়ে সাফারি পার্ক

শেষ আপডেট: 30 October 2018 10:32

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি : খেলতে গিয়ে জখম হয়েছিল। তিনদিন ধরে খুড়িয়ে হাঁটছিল ছানাটি। সঙ্গে সঙ্গেই তৎপর হন বেঙ্গল সাফারি পার্কের কর্মী, আধিকারিক ও আবাসিকরা। তবুও বাঁচানো গেল না বেঙ্গল সাফারি পার্কের খুদে বাসিন্দাকে। আজ সকালে মৃত অবস্থায় পাওয়া যায় পার্কের বাসিন্দা রয়্যাল বেঙ্গল টাইগার শীলার ছানা ইকাকে। ১৮ মে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের বাসিন্দা শীলা তিনটি সন্তানের জন্ম দেয়। সবথেকে শেষটি ছিল ইকা। পার্কের মাইক্রো বায়োলজিস্ট আদিত্য মিত্রের তত্ত্বাবধানেই ছিল ছানাগুলি। তিনি জানান, দিন তিনেক আগে অন্য শাবকগুলির সঙ্গে খেলার সময় একটা পায়ে চোট পেয়েছিল ইকা। তারপর থেকেই কিছুটা নেতিয়ে ছিল। ব্যাপারটা বুঝতে পেরেই তার চিকিৎসা শুরু করে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। আজ সকালে প্রথম তিনিই ছানাটিকে মৃত অবস্থায় দেখতে পান। আদিত্যবাবু বলেন, “ সাধারণভাবে যে সন্তানটি সবার পরে জন্মায়, সে অন্যগুলির থেকে দুর্বল হয়।  এটাই প্রাণীজগতের নিয়ম। এ ক্ষেত্রে তাই ইকা জন্ম থেকেই অন্য দুটি ছানার থেকে দুর্বল ছিল। খুবই যত্নে রাখা হত তাকে। কিন্তু চোট সামলাতে পারলো না।” সাড়ে পাঁচ মাসের বাঘের ছানা ইকার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তও করা হচ্ছে বলে তিনি জানান।

```