Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বিজেপির বিরুদ্ধে টক্কর দিতে মমতাই ভরসা, তৃণমূলে যোগ দিয়ে বললেন উত্তরের কংগ্রেস নেতা শঙ্কর

শঙ্করবাবুর অভিযোগ, "একটা অযোগ্য প্রদেশ কংগ্রেস। এই প্রদেশ কংগ্রেসের অবস্থা যা তারা কারও সাথে লড়াই করতে পারবে না।" 

বিজেপির বিরুদ্ধে টক্কর দিতে মমতাই ভরসা, তৃণমূলে যোগ দিয়ে বললেন উত্তরের কংগ্রেস নেতা শঙ্কর

তৃণমূলে যোগ দিলেন শঙ্কর মালাকার।

শেষ আপডেট: 4 June 2025 15:59

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের দাপুটে কংগ্রেস নেতা শঙ্কর মালাকার (Shankar Malakar) বুধবার তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে সকালেই লেখা হয়েছিল দ্য ওয়ালে। বাস্তবে হলও তাই। এদিন দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বকসি, অরূপ বিশ্বাসের উপস্থিতিতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শঙ্কর মালাকার।

একই সঙ্গে দলবদলের প্রায় সঙ্গে সঙ্গেই প্রদেশ কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। শঙ্করবাবুর অভিযোগ, "একটা অযোগ্য প্রদেশ কংগ্রেস। এই প্রদেশ কংগ্রেসের অবস্থা যা তারা কারও সাথে লড়াই করতে পারবে না।" 

এদিন তাঁর সঙ্গে এলাকার আরও অনেক কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বলে দাবি করে শঙ্করবাবু বলেন, "একা বা কয়েকজন মিলে কংগ্রেস শক্তিশালী হবে না। মাত্র ৩% ভোট দিয়ে হবে না কংগ্রেসের। দিল্লি বিজেপির বিরুদ্ধে কিছু বলে না।"

শঙ্করের মতো আগামীদিনে আরও অনেকে তৃণমূলে যোগ দেবেন বলে এদিন জল্পনা বাড়িয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, "আমরা কাউকে তৃণমূলে আসতে বলিনি। কেউ স্বেচ্ছায় আসতে চাইলে ভা। স্বতঃপ্রণোদিত হয়ে আসবে। পিচে সুইং আছে। দেখুন আরও উইকেট আসবে।"

যদিও কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, আজই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শঙ্করবাবু অবশ্য বলেন, কংগ্রেস থেকে বহিষ্কারের কোনও চিঠি তিনি পাননি। বরং নিজে থেকেই দলত্যাগের কথা জানিয়েছেন প্রদেশ নেতৃত্বকে।

শঙ্কর মালাকার বঙ্গের রাজনীতিতে যথেষ্ট পরিচিত নাম। ২০১১ থেকে ২০২১, টানা দশ বছর বিধানসভায় হাত শিবিরের হয়ে জনপ্রতিনিধিত্ব করেছেন তিনি। উত্তরবঙ্গে বিশেষ করে সেখানকার তপসিলি সম্প্রদায়ের মধ্যে তাঁর প্রভাব বিরাট। সেক্ষেত্রে বলা যায়, এই দাপুটে নেতা তৃণমূলে যোগ দিলে হাত শিবির স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিপুল সাফল্য পেলেও উত্তরবঙ্গে সেভাবে দাপট দেখাতে পারেনি। এদিকে শঙ্করের দাপট থাকলেও নিজের কেন্দ্রে হেরেছিলেন তিনি। সেখানে জিতেছিল বিজেপি। পুরনো আসন উদ্ধার করতেই কি দলবদল, উঠছে প্রশ্ন।

২৬-এর নির্বাচনের আগে এই দলবদল হলে উত্তরবঙ্গে তৃণমূলের দাপট যে কিছুটা বাড়বে তা বলাই বাহুল্য। শঙ্কর মালাকারকে সংগঠক হিসেবে কাজে লাগিয়ে নিজেদের মাঠি আরও শক্ত করতে চাইবে ঘাসফুল শিবির। বিগত কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গের কার্যত গেরুয়া ঝড় দেখা গেছে। সেই ঝড় থামাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে শঙ্কর সাহায্য করতে পারেন কিনা, সেটা দেখার বিষয় হবে।


```