মন্দিরের রীতিনীতি মেনে চলা উচিত, শবরীমালা নিয়ে রজনীকান্ত
দ্য ওয়াল ব্যুরো : গত বুধবার খুলেছে শবরীমালা মন্দিরের দরজা। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও চারদিনে একজনও ৫০ বছরের কমবয়সী মহিলাকে ঢুকতে দেয়নি ভক্তরা। এবার শবরীমালা বিতর্কে মুখ খুললেন অভিনেতা রজনীকান্ত। তাঁর মতে, মন্দিরের প্রথা না ভাঙা
শেষ আপডেট: 20 October 2018 11:23
দ্য ওয়াল ব্যুরো : গত বুধবার খুলেছে শবরীমালা মন্দিরের দরজা। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও চারদিনে একজনও ৫০ বছরের কমবয়সী মহিলাকে ঢুকতে দেয়নি ভক্তরা। এবার শবরীমালা বিতর্কে মুখ খুললেন অভিনেতা রজনীকান্ত। তাঁর মতে, মন্দিরের প্রথা না ভাঙাই ভালো। অর্থাৎ যারা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, তিনি দাঁড়ালেন তাদেরই পক্ষে।

চেন্নাইয়ে এক সাংবাদিক বৈঠকে রজনীকান্ত বলেন, মহিলাদের যে সব ক্ষেত্রে সমান অধিকার প্রাপ্য তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু প্রতিটি মন্দিরেই কিছু না কিছু বহুদিনের প্রথা আছে। আমার বিনীত নিবেদন, সেগুলিতে হস্তক্ষেপ না করাই ভালো।
এদিন # মি টু আন্দোলন নিয়েও মতামত দিয়েছেন রজনীকান্ত। তিনি বলেন, এই আন্দোলন মহিলাদের পক্ষে লাভজনক। কিন্তু এর অপব্যবহার হওয়া উচিত নয়।
রজনীকান্তকে প্রশ্ন করা হয়, আপনি নতুন পার্টি কবে তৈরি করছেন? তিনি বলেন, ৯০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। পার্টি তৈরি হলে আপনারা জানতে পারবেন।