Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার কোচবিহার সীমান্তে ধুন্ধুমার কাণ্ড, বড় অভিযোগ বিজিবির বিরুদ্ধে

এদিন ওই এলাকায় গ্রামবাসীদের দিয়ে কাঁটাতারের বেড়া দিচ্ছিল বিএসএফ। তখনই বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। 

এবার কোচবিহার সীমান্তে ধুন্ধুমার কাণ্ড, বড় অভিযোগ বিজিবির বিরুদ্ধে

ফাইল ছবি।

শেষ আপডেট: 10 January 2025 21:26

দ্য ওয়াল ব্যুরো: মালদহের পর এবার কোচবিহার! ফের কাঁটাতারের বেড়া বসানো নিয়ে সীমান্তে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল। ঘটনাস্থল, কোচবিহার জেলার মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডারি গ্রাম পঞ্চায়েতের দহগ্রাম সীমান্ত।

এদিন ওই এলাকায় গ্রামবাসীদের দিয়ে কাঁটাতারের বেড়া দিচ্ছিল বিএসএফ। দেড় কিমি এলাকায় বেড়া বসানোও হয়। তখনই বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। 

গ্রামবাসীদের সঙ্গে বিজিবির উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। ক্রমেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় সংশ্লিষ্ট এলাকায়। যার জেরে আপাতত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রয়েছে।

এর আগে একই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল মালদহের বৈষ্ণবনগর এবং সুখদেবপুরে গ্রামে। ওপারে বাংলাদেশের শিবগঞ্জ। অভিযোগ, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হতেই ওপার থেকে বিজিবি আপত্তি জানায়। অসমর্থিত সূত্রের খবর, সীমান্ত সংলগ্ন গ্রামে ধানজমির মধ্যে মাটি কেটে বাঙ্কারও তৈরি করছে বিজিবি। বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। যার জেরে ওপার থেকে অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে। এদিন সীমান্তের বহু এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। ওই বেড়া দেওয়া নিয়েই নতুন করে বিএসএফের সঙ্গে বিজিবির মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে ক্রমেই উত্তেজনা বাড়ছে সীমান্তের গ্রামগুলিতে।


```