Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহাজাতি সদনে হুলস্থুল কাণ্ড! ‘আবেগের অনুষ্ঠানে এমন হয়'! কৌস্তভের অভিযোগ উড়িয়ে বললেন প্রদীপ

দ্য ওয়াল ব্যুরো: ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সোমবার হুলস্থুল কাণ্ড বেঁধে গেল মহাজাতি সদনে (Mahajati Sadan)। এদিন ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন যুব কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী (Kaustav Bagchi) । তারপরই গোলমাল বেঁধে

মহাজাতি সদনে হুলস্থুল কাণ্ড! ‘আবেগের অনুষ্ঠানে এমন হয়'! কৌস্তভের অভিযোগ উড়িয়ে বললেন প্রদীপ

শেষ আপডেট: 28 August 2023 14:07

দ্য ওয়াল ব্যুরো: ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সোমবার হুলস্থুল কাণ্ড বেঁধে গেল মহাজাতি সদনে (Mahajati Sadan)। এদিন ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন যুব কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী (Kaustav Bagchi) । তারপরই গোলমাল বেঁধে যায়। দলীয় সূত্রের খবর, সেখানে কৌস্তভ অনুগামীদের সঙ্গে বচসা থেকে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন দলের একাংশ ছাত্র নেতা। পুরো ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কৌস্তভের (Kaustav Bagchi) অভিযোগ, “দলের মধ্যে যাঁরা তৃণমূলের চামচা, যাঁরা তৃণমূলের তামাক খাচ্ছে তাঁরা আমাকে তাড়াতে চাইছেন। তাই পরিকল্পিতভাবে মহাজাতি সদনে (Mahajati Sadan) আমার ছেলেদের গায়ে হাত দেওয়া হল। যাতে আমি রিঅ্যাক্ট করি। এই জিনিস চলতে পারে না। আমি নেতৃত্বের কাছে বিচার চাইব।”

যদিও কৌস্তভের এমন অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ দলের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattachariya)। প্রদীপবাবু বলেন, “এটা আবেগের অনুষ্ঠান। ৫০ বছর ধরে আমি এই অনুষ্ঠান দেখছি, এমন অনুষ্ঠানে একটু চিৎকার, চেঁচামেচি হয়ে থাকে!” পরে কৌস্তভ বলেন, “নেতৃত্ব নয়, আমি কর্মীদের বলব, আমাকে যেভাবে হেনস্থা করা হল, আপনারা তার বিচার করবেন।”

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তাঁর দাবি, “বাংলায় নতুন উদ্যোমে পুনরুত্থান শুরু হয়েছে কংগ্রেসের। তাতে তৃণমূল আতঙ্কিত। তাই তৃণমূল সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের পা ধরে বাঁচার চেষ্টা করছে। আর এরাজ্যে নানারকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।” কর্মীদের এজন্য বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে অধীর বলেন, “দেশে আমাদের শত্রু বিজেপি, রাজ্যে তৃণমূল। ওদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। প্রদেশ সভাপতি হিসেবে একথাটা বলে গেলাম।”

আরও পড়ুন: ‘পুলিশ টাকা খাচ্ছে আর মুর্শিদাবাদের মানুষ পেটের দায়ে এজেলা ওজেলায় বোমা বাঁধছে’, আক্ষেপ অধীরের


```