Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আধপোড়া বালিশের ভেতর থেকে বেরিয়ে এল ৩২টি ৫০০ টাকার নোট! হাবড়ার শ্মশানে শোরগোল

তখনই আধপোড়া বালিশের ভেতর থেকে বেরিয়ে এল এক গোছা ৫০০ টাকার নোট! একে একে ২৩টি ৫০০ টাকার নোট উদ্ধার হল বৃদ্ধর ব্যবহৃত ওই বালিশ থেকে। সোমবার রাতের এঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় উত্তর ২৪ পরগনার বসিরহাটের সীমান্ত এলাকায়।

আধপোড়া বালিশের ভেতর থেকে বেরিয়ে এল ৩২টি ৫০০ টাকার নোট! হাবড়ার শ্মশানে শোরগোল

শেষ আপডেট: 1 November 2023 14:39

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সিনেমার গল্পকেও হার মানাবে!

সংসারের পরতে পরতে অভাবের চিহ্ন। শারীরিক অসুস্থতার কারণে বাড়িতেই মৃত্যু হয় পেশায় ভ্যানচালক নিমাই সর্দারের। পরিবারের তরফে এলাকার একটি শ্মশানে করা হচ্ছিল তাঁর সৎকার। পরিবারের রীতি মেনে বৃদ্ধের সঙ্গে তাঁর ব্যবহৃত কাঁথা, কাপড়, বালিশ সবই পুড়িয়ে দেওয়া হচ্ছিল। তবে বৃদ্ধর ব্যবহৃত বালিশ পুড়তে দেরি হচ্ছে দেখে একজন বাঁশ দিয়ে বালিশটি চিরে দুভাগ করে দেন যাতে তাড়াতাড়ি পুড়ে যায়।

আর তখনই আধপোড়া বালিশের ভেতর থেকে বেরিয়ে এল এক গোছা ৫০০ টাকার নোট! একে একে ৩২টি ৫০০ টাকার নোট উদ্ধার হল বৃদ্ধর ব্যবহৃত ওই বালিশ থেকে। সোমবার রাতের এঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় উত্তর ২৪ পরগনার বসিরহাটের সীমান্ত এলাকায়।

তবে তার বেশিরভাগ ৫০০ টাকার নোটই আগুনে আধপোড়া হয়ে গিয়েছিল। এই নিয়ে পরিবারের আফশোসের শেষ ছিল না। দোকানে বাজারে কেউ নিচ্ছিল না ওই পোড়া টাকা। অবশেষে বৃদ্ধর এক জামাইয়ের মারফত হাবড়ায় এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়। ওই ব্যক্তি অর্ধেক মূল্যে ঘুরে ঘুরে ছেঁড়া, কাটা বা পোড়া নোট সংগ্রহ করেন।

এরপর ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন মৃত বৃদ্ধের ভাইপো পঞ্চানন। ওই ব্যক্তি, পোড়া টাকা নিয়ে পঞ্চাননের হাতে নগদ প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা তুলে দেন। ওই টাকাতেই বৃদ্ধের শ্রাদ্ধশান্তির কাজ করা হবে বলে জানান পঞ্চানন। তিনি বলেন, এত অভাবের মধ্যেও কাকু যে এভাবে বালিশের মধ্যে ৫০০ টাকার নোট জমিয়ে রেখেছিলেন তা কল্পনাতেও ভাবিনি। আসলে উনিও জানতেন, আমাদের শেষকৃত্য করার মতো আর্থিক সামর্থ্য নেই। তাই বোধহয়, এভাবে বালিশের মধ্যে টাকা ভরে রেখেছিলেন!


```