Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যানসার চিকিৎসায় নতুন দিশা, ক্রিসপার জিন প্রযুক্তির গবেষণায় নোবেল জিতলেন দুই মহিলা বিজ্ঞানী

দ্য ওয়াল ব্যুরো: জিনবিদ্যায় নতুন পথের সন্ধান দিয়েছেন। যে ক্রিসপার জিন এডিটিং টেকনোলজি নিয়ে সারা বিশ্বেই তোলপাড় চলছে তার সূচনা হয়েছে দুই মহিলা বিজ্ঞানীর হাত ধরেই, আমেরিকার বায়োকেমিস্ট জেনিফার এ দৌদনা এবং ফরাসি মাইক্রোবায়োলজিস্ট ইমানুয়েল চার

ক্যানসার চিকিৎসায় নতুন দিশা, ক্রিসপার জিন প্রযুক্তির গবেষণায় নোবেল জিতলেন দুই মহিলা বিজ্ঞানী

শেষ আপডেট: 14 June 2022 10:06

দ্য ওয়াল ব্যুরো: জিনবিদ্যায় নতুন পথের সন্ধান দিয়েছেন। যে ক্রিসপার জিন এডিটিং টেকনোলজি নিয়ে সারা বিশ্বেই তোলপাড় চলছে তার সূচনা হয়েছে দুই মহিলা বিজ্ঞানীর হাত ধরেই, আমেরিকার বায়োকেমিস্ট জেনিফার এ দৌদনা এবং ফরাসি মাইক্রোবায়োলজিস্ট ইমানুয়েল চারপেন্টার। ক্রিসপার/ক্যাস৯ (CRISPR/Cas9) জিন এডিটিং পদ্ধতির আবিষ্কর্তা এই দুই বিজ্ঞানীই এ বছর রসায়নে নোবেল জিতে নিয়েছেন। ক্রিসপার জিন প্রযুক্তির পথপ্রদর্শক বলা হয় জেনিফার অ্যানে দৌদনাকে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির মলিকিউলার ও সেল বায়োলজি বিভাগের অধ্যাপক ও চেয়ারপার্সন জেনিফার। ক্রিসপার জিন মডিফিকেশন পদ্ধতি নিয়েই তাঁর গবেষণা। ২০১২ সালে জেনিফার এবং ফরাসি রসায়নবিদ ইমানুয়েল ক্রিসপার-মডিফায়েড জিন এডিটিং পদ্ধতির কথা সামনে আনেন। ক্রিসপার-ক্যাস ৯ ব্যাকটেরিয়ার এনজাইম দিয়ে জিনের কাটাছেঁড়া অর্থাৎ জিন এডিটিং পদ্ধতির সূচনা করেন তাঁরাই। এখনও অবধি মলিকিউলার বায়োলজিতে সবচেয়ে আধুনিক ও নির্ভরযোগ্য পদ্ধতি এই ক্রিসপার জিন এডিটিং। https://twitter.com/NobelPrize/status/1313778075356798976 ক্রিসপার (CRISPR) হল ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড)-র একটি পরিবার যা মূলত প্রোক্যারিওটিক জীব অর্থাৎ ব্যাকটেরিয়া, আর্কিয়াদের মধ্যে পাওয়া যায়। সোজা কথায় বলতে গেলে ব্যাকটেরিয়ার জিনোম সিকুয়েন্স বা জিনের বিন্যাস। এই জিনের বিন্যাস আসে ব্যাকটেরিওফাজের থেকে। এই জিনের বিন্যাসের অ্যান্টি-ভাইরাল গুণ থাকে। ব্যাকটেরিয়ার শরীরে ইমিউনিটির জন্য দায়ী। ক্রিসপার-ক্যাল সিস্টেমকে বলে প্রোক্যারিওটিক ইমিউন সিস্টেম। এই ক্রিসপার-ক্যাস৯ অ্যান্টিভাইরাল ডিফেন্স সিস্টেমকে ব্যবহার করেই জিন এডিটিং বা জিনের বিন্যাসে বদল নিয়ে আসেন বিজ্ঞানীরা। ক্যাস-৯ নিউক্লিয়েজের সঙ্গে সিন্থেটিক গাইড আরএনএ (gRNA) যোগ করে কোষের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এই আরএনএ যুক্ত ক্যাস-৯ যে কোনও প্যাথোজেন বা ফরেন মলিকিউলকে কেটে দিতে পারে নির্দিষ্ট স্থানে। কোষের ক্ষতিকর জিন কেটে বাদ দিয়ে তাকে মডিফায়েড করা যায় এই পদ্ধতিতে। ক্যানসার নামক মারণ ব্যাধির চিকিৎসায় এই পদ্ধতির প্রয়োগ করছেন বিজ্ঞানীরা। জেনিফারের সঙ্গে জিন এডিটিংয়ের এই গবেষণায় রয়েছেন ফরাসি রসায়নবিদ ইমানুয়েল চারপেন্টারও। ২০২৫ সাল থেকে বার্লিনের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইনফেকশন বায়োলজি বিভাগের ডিরেক্টর ছিলেন ইমানুয়েল। ২০১৮ সালে তিনি নিজের রিসার্চ ইউনিট খোলেন। ব্রেকথ্রু প্রাইজ ইন লায়েফ সায়েন্স, লেইবনিজ প্রাইজ, জাপান প্রাইজ, ন্যানোসায়েন্সে কাভলি প্রাইজ সহ একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। গত কয়েক দশক ধরে কোষ জীববিজ্ঞানী, ক্যানসার জীববিজ্ঞানী ও ডিএনএ জীববিজ্ঞানীরাই পাচ্ছিলেন রসায়নে নোবেল। গত বছর সেই প্রথা ভেঙে রসায়নে নোবেল পেয়েছিলেন জন বি গুডএনাফ, এম স্ট্যানলি হুইটিংহ্যাম ও আকিরা ইয়োশিনো। লিথিয়াম আয়ন ব্যাটারি আবিষ্কারের জন্য নোবেল দেওয়া হয়েছিল ওই তিন রসায়নবিদকে।

```