Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রয়ায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী, অণু তৈরির নতুন কৌশলে চমক

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে রসায়নে নোবেল (Nobel prize) উঠল জার্মান-স্কট যুগলবন্দির হাতে। জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট এবং স্কটল্যান্ডের রসায়নবিদ ডেভিড ডাব্লুউ সি ম্যাকমিলানের নাম ঘোষিত হয়েছে এবছরের রসায়নে নোবেলজয়ী হিসেবে। অ্যাসিমেট্রিক অ

রয়ায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী, অণু তৈরির নতুন কৌশলে চমক

শেষ আপডেট: 6 October 2021 14:11

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে রসায়নে নোবেল (Nobel prize) উঠল জার্মান-স্কট যুগলবন্দির হাতে। জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট এবং স্কটল্যান্ডের রসায়নবিদ ডেভিড ডাব্লুউ সি ম্যাকমিলানের নাম ঘোষিত হয়েছে এবছরের রসায়নে নোবেলজয়ী হিসেবে। অ্যাসিমেট্রিক অরগ্যানোক্যাটালাইসিস নিয়ে তাঁদের নতুন আবিষ্কার সাড়া ফেলে দিয়েছে। অণু গঠনের নতুন কৌশল আবিষ্কার করেছেন তাঁরা। অ্যাসিমেট্রিক অরগ্যানোক্যাটালাইসিস হল অণু গঠনের একটি নতুন ও অসাধারণ কৌশল। ইতিমধ্যেই তা মানবজাতিকে নানাভাবে সাহায্য করছে বলে দাবি করেছেন নোবেল প্যানেলের সদস্যরা। রেলে পদোন্নতি হল রাজস্থানের কৃষক পরিবারের মেয়ে ভাবনার, উচ্ছ্বসিত সোমা বুধবার রয়াল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সের তরফে এই দুই বিজ্ঞানীর নাম নোবেলজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, এই নতুন কৌশলের মাধ্যমে এখন আরও সহজে অণু তৈরি হবে। সৌর কোষ থেকে আলো সংগ্রহ করা যাবে এভাবে। ফল এই পদ্ধতি পরিবেশবান্ধব। জার্মান-স্কট যুগলবন্দির এই আবিষ্কারকে যুগান্তকারী বলছেন বিশেষজ্ঞরা। নোবেল পুরস্কার প্রাপকরা একটি করে সোনার পদক পেয়ে থাকেন, সেই সঙ্গে দেওয়া হয় ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনা যার মূল্য প্রায় ১.১৪ মিলিয়ন মার্কিন ডলার। চলতি সপ্তাহেই আরও দুই বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। মেডিসিন তথা ফিজিওলজি এবং পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন বিজ্ঞানীরা। এবার ঘোষিত হল রসায়নে নোবেল প্রাপকদের নাম। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```