Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিধাননগর স্টেশনে কোনও ট্রেন দাঁড়াবে না নবমীতে, ভিড় রুখতে নির্দেশিকা

দ্য ওয়াল ব্যুরো: নবমীতে বিধাননগর স্টেশনে কোনও ট্রেন (Train) দাঁড়াবে না, নয়া নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ। পুজোয় অস্বাভাবিক ভিড়ের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোরা ফতেহিকে ডাকল ইডি, ২০০ কোটির প্রতারণা মামলায় সমন

বিধাননগর স্টেশনে কোনও ট্রেন দাঁড়াবে না নবমীতে, ভিড় রুখতে নির্দেশিকা

শেষ আপডেট: 14 October 2021 07:20

দ্য ওয়াল ব্যুরো: নবমীতে বিধাননগর স্টেশনে কোনও ট্রেন (Train) দাঁড়াবে না, নয়া নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ। পুজোয় অস্বাভাবিক ভিড়ের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোরা ফতেহিকে ডাকল ইডি, ২০০ কোটির প্রতারণা মামলায় সমন পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ নবমীর দিন বিকেল ৪টে থেকে শুক্রবার দশমীর দিন ভোর ৪টে পর্যন্ত বিধাননগর স্টেশনে কোনও ট্রেন দাঁড়াবে না। যাত্রীদের যে চাপ পড়ছে ট্রেন পরিষেবার উপর তা কিছুটা কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এতে ট্রেনে ভিড় খানিক কমবে বলে মনে করা হচ্ছে। বিধাননগর স্টেশনে মূলত ভিড় হয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুরের জন্য। প্রতিবারই এই ক্লাব কিছু না কিছু চমক হাজির করে, তা দেখতে ভিড় জমান মানুষ। এবার শ্রীভূমির বুর্জ খলিফা মণ্ডপ দেখতেও পুজোর আগে থেকে জনজোয়ারে ভাসছিল বিধাননগর। গতকাল রাতে শ্রীভূমিতে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এরপর রেলের তরফেও নেওয়া হল পদক্ষেপ। তবে শ্রীভূমির কারণেই এই পদক্ষেপ কিনা তা খোলসা করেনি রেল কর্তৃপক্ষ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```