Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালির মহিলাদের ওপর কোনও অত্যাচার হয়নি, দাবি সৌগত রায়ের

দলের একটি অনুষ্ঠানে সৌগত রায় এই মন্তব্য করেন। ইতিমধ্যে ভাইরাল সৌগত রায়ের ওই ভিডিও।

সন্দেশখালির মহিলাদের ওপর কোনও অত্যাচার হয়নি, দাবি সৌগত রায়ের

শেষ আপডেট: 9 March 2024 10:39

দ্য ওয়াল ব্যুরো: গত ২৫ ফেব্রুয়ারি তিনি দাবি করেছিলেন, সন্দেশখালির ঘটনা সংবাদমাধ্যমের তৈরি। এবার আরও একধাপ এগিয়ে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের দাবি, সন্দেশখালিতে মহিলাদের ওপর কোনও অত্যাচার হয়নি, অত্যাচারের কোনও প্রমাণ নেই!

দলের একটি অনুষ্ঠানে সৌগত রায় এই মন্তব্য করেন। ইতিমধ্যে ভাইরাল সৌগত রায়ের ওই ভিডিও। যদিও দ্য ওয়াল ভিডিওর সত্যতা যাচাই করেনি।

ভাইরাল হওয়া ভিডিওয় দমদমের সাংসদ সৌগত রায়কে বলতে শোনা যাচ্ছে, "সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচারের কোনও ঘটনা ঘটেনি। ঘটলে প্রমাণ থাকত।" 

তাঁর আরও দাবি, "যদি কিছু ঘটেও থাকে, সেক্ষেত্রে মমতার পুলিশ গ্রেফতার করেছে। শাহজাহান, শিবু, উত্তমদের রাজ্য পুলিশই গ্রেফতার করেছে। সিবিআই বা ইডি নয়।"

তৃণমূলের বর্ষীয়ান সাংসদের এমন মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সিপিএমনেতা সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে নারদা কাণ্ডের প্রসঙ্গ টেনে কটাক্ষের সুরে বলেন, "অধ্যাপক সৌগত রায় নারদ কাণ্ডে হাতে টাকা নিয়ে থ্যাঙ্ক ইউ বলেছিলেন। দুষ্কৃতিরা তৃণমূলের, কিছু বললে ওরা ওকে বিপদে ফেলবে, তাই উনি দুষ্কৃতিদের হয়ে কথা বলছেন।"

আরও একধাপ এগিয়ে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "দলের ভেতরেই অনেকে চাইছেন না সৌগতবাবু ফের সাংসদ হন। কিন্তু প্রার্থী পদটা ওঁর জরুরি, তাই আবার তোষামোদ শুরু করেছেন!"

এ ব্যাপারে সৌগতবাবুর পাল্টা কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে দমদমের সাংসদের এমন প্রতিক্রিয়া ঘিরে দলের অন্দরেই বিতর্ক তৈরি হয়েছে। কারণ, সন্দেশখালি কাণ্ডে শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করেছে রাজ্য পুলিশই। এক মহিলার গোপন জবানবন্দির প্রেক্ষিতে সন্দেশখালির ২০ নম্বর মামলায় গণধর্ষণের ধারা যুক্ত করেছে পুলিশ।


```