Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

বৃ্ষ্টির হাত থেকে রেহাই নেই উত্তরবঙ্গের, অস্বস্তি বাড়বে দক্ষিণের সব জেলায়

আজ শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি, সর্বোচ্চ ২৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৫-৯৫ শতাংশ। 

বৃ্ষ্টির হাত থেকে রেহাই নেই উত্তরবঙ্গের, অস্বস্তি বাড়বে দক্ষিণের সব জেলায়

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 9 August 2025 11:56

দ্য ওয়াল ব্যুরো: মৌসুমি অক্ষরেখা হিমালয় পাদদেশ ছেড়ে নেমে এসেছে দক্ষিণে। পাটনা, বাঁকুড়া, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই বর্তমানে। এর প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, দুই অঞ্চলের আবহাওয়াতেই আসছে বড় পরিবর্তন।

আজ শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। সোমবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এইদিন ভারী বৃষ্টি হবে কোচবিহার ও উত্তর দিনাজপুরে। মঙ্গলবার জলপাইগুড়ি-আলিপুরদুয়ার ভিজবে, দার্জিলিং-কালিম্পং-কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার- বৃহস্পতিবারও উত্তরবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।

টানা বৃষ্টির জেরে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা থাকছে। তাই বুঝেশুনে পাহাড়ে ঘুরতে যাওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

আজ দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে। রবিবার ও সোমবার বৃষ্টি কমে যাবে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার ও বুধবার সামান্য বৃষ্টি হলেও তাপমাত্রা ও আর্দ্রতা, দু’টোই বাড়বে।

আজ শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি, সর্বোচ্চ ২৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৫-৯৫ শতাংশ। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে কিন্তু আর্দ্রতার জেরে অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে।

এদিকে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, জম্মু-কাশ্মীর, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, হিমাচল, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্নাটক, কঙ্কন-গোয়া, তেলঙ্গানা, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম ও উত্তরবঙ্গে।


```