Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খারাপ খবর, অষ্টম বেতন কমিশন অনিশ্চিত

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন (eighth pay commission) গঠনের কোনও পরিকল্পনা এখনই নেই কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, কর্ম

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খারাপ খবর, অষ্টম বেতন কমিশন অনিশ্চিত

শেষ আপডেট: 26 July 2023 06:23

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন (eighth pay commission) গঠনের কোনও পরিকল্পনা এখনই নেই কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, কর্মচারী (central government employees) ও পেনশনভোগীদের বেতন ও পেনশন বৃদ্ধির কাঠামো বদলের কোনও ভাবনা সরকারের নেই। যদিও সরকারের অন্য একটি সূত্র ইঙ্গিত করেছে, লোকসভা ভোটের আগে আগে সরকার সুখবর শোনাতে পারে। এছাড়া বিজেপির নির্বাচনী ঘোষণা পত্রেও আকর্ষণীয় প্রতিশ্রুতির কথা শোনাতে পারে দল। সম্ভবত সেই কারণেই গুরুত্বপূর্ণ কিন্তু স্পর্শকাতর ঘোষণাটি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে দিয়ে না করিয়ে অর্থ প্রতিমন্ত্রীকে দিয়ে করানো হয়েছে।

প্রসঙ্গত ২০১৪ সালে গঠিত হয়েছিল সপ্তম বেতন কমিশন। সেই কমিশনের সুপারিশ কার্যকর হয় ২০১৬ সালে। নিয়ম হল, দশ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠন করা হবে। তবে তারজন্য এক বছর আগেই প্রস্তুতি শুরু করতে হয়। এবার সরাকারি স্তরে কোনও উদ্যোগ এখনও শুরু হয়নি। মন্ত্রীও জানিয়েছেন, সরকারের ভাবনায় এখন অষ্টম বেতন কমিশন (eighth pay commission) নেই।

বেতন কমিশন আসলে সময় ও কাজের গুরুত্ব বিচার করে বেতন কাঠামো বদলের সুপারিশ করে থাকে। সেই সঙ্গে বিশেষ ভাতা ইত্যাদির বিষয়েও সুপারিশ করে থাকে কমিশন। তবে সরকারের আর্থিক পরিস্থিতি বিবেচনায় রেখেই তাদের সুপারিশ করতে হয়।

যদিও কমিশনের সুপারিশ সরকার মানতে বাধ্য নয়। তেমনই দশ বছর পর পর বেতন কমিশন গঠনেও সরকার বাধ্য নয়। যদিও এটাই রীতি। একই ভাবে রাজ্য সরকারগুলিও তাদের কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন করে। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে বেতন পাচ্ছেন। কেন্দ্রীয় কর্মচারীদের ক্ষেত্রে নতুন বেতন কমিশন গঠন না করে সরকার নিজেই নতুন বেতন কাঠামো তৈরি করতে পারে, এমন আভাস দিয়েছেন কেন্দ্রের অর্থ প্রতিমন্ত্রী। মনে করা হচ্ছে করোনা পরবর্তী আর্থিক পরিস্থিতির কথা বিবেচনায় রেখে বেতন কমিশন সংক্রান্ত সিদ্ধান্ত সরকার এড়িয়ে যাচ্ছে। তবে ভোটের অঙ্কে সিদ্ধান্ত বদলও হতে পারে।

আরও পড়ুন: ছেলেমেয়েদের বৃত্তির টাকা দিল্লি ফেরত চলে যাবে, কেউ বাকি পড়ল কি? জেলাকে খুঁজতে বলল নবান্ন


```