Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে অক্সফোর্ডের টিকার ট্রায়াল সাফল্যের পথে, কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই, জানাল সেরাম

দ্য ওয়াল ব্যুরো: অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনের ফর্মুলায় তৈরি কোভিশিল্ড টিকার ক্লিনিকাল ট্রায়াল সাফল্যের পথে। পুণে, চণ্ডীগড়ে টিকার বৃহত্তর ট্রায়াল চলছে। এখনও অবধি কোনও স্বেচ্ছাসেবকের শরীরে টিকার ডোজের কারণে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়ন

ভারতে অক্সফোর্ডের টিকার ট্রায়াল সাফল্যের পথে, কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই, জানাল সেরাম

শেষ আপডেট: 9 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনের ফর্মুলায় তৈরি কোভিশিল্ড টিকার ক্লিনিকাল ট্রায়াল সাফল্যের পথে। পুণে, চণ্ডীগড়ে টিকার বৃহত্তর ট্রায়াল চলছে। এখনও অবধি কোনও স্বেচ্ছাসেবকের শরীরে টিকার ডোজের কারণে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ভ্যাকসিন দেওয়ার পরবর্তী পর্যায়ে কোনওরকম শারীরিক জটিলতাও দেখা যায়নি। এমনটাই জানিয়েছে দেশের অন্যতম বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেরাম ইনস্টিটিউট। চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে কোভিশিল্ড টিকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। ৩০০ জনকে টিকার ইঞ্জেকশন দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক্তাররা। এখনও অবধি ৯৭ জনকে স্ক্রিনিং করে টিকা দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে। চণ্ডীগড়ের মেডিক্যাল ইনস্টিটিউট জানাচ্ছে, বৃহস্পতিবার অবধি ৬৫ জনকে টিকা দেওয়া হয়েছে, এখনও অবধি কোনও অ্যাডভার্স সাইড এফেক্টস দেখা যায়নি। এর আগে আরও যতজনকে টিকা দেওয়া হয়েছিল, সকলেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের শরীরেও কোনওরকম জটিলতা দেখা যায়নি। এর থেকেই বোঝা যাচ্ছে, কোভিশিল্ড টিকা মানুষের শরীরে কার্যকরী হচ্ছে। সেরাম জানাচ্ছে, নির্দিষ্ট দিনের পরে যদি পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি শুরু হয়, তাহলেই টিকার পরীক্ষা সফল হবে। দ্বিতীয় ও তৃতীয় পর্ব মিলিয়ে মোট ১৬০০ জনকে টিকা দেওয়ার কথা ছিল সেরামের। তবে অ্যাস্ট্রজেনেকার টিকায় এক মহিলা স্বেচ্ছাসেবকের অসুস্থ হয়ে পড়ার ঘটনা সামনে আসার পরে দ্বিতীয় পর্বের ট্রায়াল শেষের দিকে বন্ধ করে দিতে বাধ্য হয় সেরাম। সংস্থার তরফে জানানো হয়েছে, তৃতীয় স্তরে আরও বেশি জনকে টিকা দেওয়ার পরিকল্পনা আছে তাদের। পুণের স্যাসন জেনারেল হাসপাতালে টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছে। হাসপাতালের প্রধান ডক্টর মুরলিধর তাম্বে বলেছেন, তৃতীয় পর্বে দুটি ডোজে টিকার ট্রায়াল হবে। প্রাথমিকভাবে ১৫০-২০০ জনকে টিকা দেওয়া হচ্ছে এই হাসপাতালে। পরে স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়ানো হবে। টিকার ডোজ দেওয়ার পরে তাঁদের পর্যবেক্ষণে রেখে ফলাফল সামনে আনা হবে। সেরাম জানিয়েছে, এটাই কোভিশিল্ড টিকার চূড়ান্ত পর্বের ট্রায়াল। দেশের অন্তত ১৭টি হাসপাতালে এই ট্রায়াল চলবে।  যার মধ্যে রয়েছে, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল কলেজ (এইমস), পুণে বি জে মেডিক্যাল কলেজ, পাটনার রাজেন্দ্র মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট অব মেডিক্যাল কলেজ, চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, যোধপুর-এইমস, গোরক্ষপুরের নেহরু হাসপাতাল, বিশাখাপত্তনমের অন্ধ্র মেডিক্যাল কলেজ, মাইসোরের জেএসএস অ্যাকাডেমি অব হাইয়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ। এই পর্বে টিকার ট্রায়ালের রিপোর্ট দেখেই উৎপাদন শুরু হয়ে যাবে। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির ফর্মুলায় তৈরি সেরামের কোভিশিল্ড টিকার দাম যাতে কম থাকে তার জন্য অর্থ বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাইক্রোসফট কর্তা বিল গেটস। জানিয়েছিলেন, ভ্যাকসিনের ডোজ পিছু দাম যাতে ৩ ডলারের মধ্যে থাকে তার জন্য তিনি ১৫০ মিলিয়ন ডলার খরচ করবেন। তাছাড়া ভারতে তৈরি করোনার ভ্যাকসিন বিশ্বের সব দেশে পৌঁছে দেওয়ার জন্য গত অগস্টেই প্রাথমিকভাবে চুক্তি সেরে রেখেছিল গাভি। এই চুক্তির ভিত্তিতে বছরে ২০০ কোটি টিকার ডোজ তৈরি করবে বলে জানিয়েছিল সেরাম। সেরাম ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে,  অ্যাস্ট্রাজেনেকা কিংবা নোভাভ্যাক্স দুই সংস্থার গবেষণায় তৈরি ভ্যাকসিন ডোজের দাম হবে তিন ডলারের মধ্যে। অর্থাৎ ভারতীয় মূদ্রায় যা প্রায় ২২৫ টাকা। ভারত তো বটেই বিশ্বের প্রায় ৯০টি দেশে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে।

```