Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জমি মাফিয়াদের ঠেকাতে বড় পদক্ষেপ মমতার, নেতা থেকে আইসি কাউকে রেয়াত নয়, দুষলেন বামেদেরও

মুখ্যমন্ত্রীর কথায়, "ডিএম, এসপি থেকে থানার আইসি, ওসি সকলে সতর্ক থাকুন। জোর করে জমি দখল বরদাস্ত করা হবে না। এ ব্যাপারে অফিসার থেকে নেতা, কারও বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।"

জমি মাফিয়াদের ঠেকাতে বড় পদক্ষেপ মমতার, নেতা থেকে আইসি কাউকে রেয়াত নয়, দুষলেন বামেদেরও

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 2 January 2025 17:39

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই প্রশাসনিক বৈঠক থেকে বড় ঝাঁকুনি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমি মাফিয়াদের ঠেকাতে বড় পদক্ষেপের কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন করে সরকারি জমি জবর দখল হলে কাউকে রেয়াত করা হবে না। আর যারা ইতিমধ্যে সরকারি জমি দখল করে বসে আছে, অবিলম্বে সেই তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এজন্য এদিনের বৈঠক থেকে একটি পলিসি তৈরির কথাও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

মুখ্যমন্ত্রীর কথায়, "ডিএম, এসপি থেকে থানার আইসি, ওসি সকলে সতর্ক থাকুন। জোর করে জমি দখল বরদাস্ত করা হবে না। এ ব্যাপারে অফিসার থেকে নেতা, কারও বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।"

এ প্রসঙ্গে পূর্বতন বাম সরকারকে আক্রমণ শানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, "আম আমলে বেআইনিভাবে জমি জবর দখল করিয়ে দেওয়া হয়েছে। এখন তাদের তুলতে গেলে তারা কোর্টে চলে যাচ্ছে। কোর্ট স্থগিতাদেশ দিচ্ছে। ফলে জবরদখল উদ্ধারের কাজ আটকে যাচ্ছে।"

রাজ্যের প্রশাসনিক বলেন, নতুন করে যেন জমি জবরদখল না হয়। যেগুলো দখল হয়েছে, তার তালিকা তৈরি করে ব্যক্তি মালিকানা বাদে যেগুলি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে সেগুলি থেকে ১০০ শতাংশ ক্ষতিপূরণ নেওয়া হবে। আর যাঁরা জমি জবরদখল করে সেখানে বিল্ডিং গড়ে অন্যকে বিক্রি করে পালিয়ে গিয়েছে, তারা যেখানেই থাকুক না কেন ধরে আনতে হবে। প্রয়োজনে ইডি, সিবিআইয়ের মতো সম্পত্তি ক্রোক করতে হবে।

দ্রুত তালিকা তৈরি করে জুন মাসের মধ্যে এই ক্ষতিপূরণ আদায়ের নির্দেশও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এ প্রসঙ্গে তিনি এও বলেন, "ডিএম, এসপি থেকে থানার আইসি, ওসি সকলে সতর্ক থাকুন। বেআইনি জবরদখলের ক্ষেত্রে কোনও বরদাস্ত নয়। এমনকি কোনও নেতাও যদি জবরদখলকারীর হয়ে বলতে আসে, তাহলে তার বিরুদ্ধেও পদক্ষেপ করুন।"

মুখ্যমন্ত্রী এও বলেন, "কোনও সরকারি আধিকারিক যদি ভেবে থাকেন যে যা খুশি করে তিনি রিটায়ার হয়ে যাবেন, তা হবে না। বেনিয়ম প্রমাণিত হলে অবসরের পরও আমরা তাকে ছাড়ব না, এটা যেন সকলে মনে রাখে।"


```