Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের জট কাটল, আপত্তি নেই সেনার, কাজের নির্দেশ হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: আইনি জটে থমকে গিয়েছিল জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্প। এতদিনে সেই জট কাটল। সেনাবাহিনীর আপত্তি নেই, বলে হাইকোর্টে জানিয়ে দেওয়া হল। এবার রাজ্য সরকারের সবুজ সঙ্কেত মিললেই জোর কদমে কাজ শুরু হবে এই মেট্রো প্রকল্পের। শুক্রবার হাইক

জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের জট কাটল, আপত্তি নেই সেনার, কাজের নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 4 February 2022 06:06

দ্য ওয়াল ব্যুরো: আইনি জটে থমকে গিয়েছিল জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্প। এতদিনে সেই জট কাটল। সেনাবাহিনীর আপত্তি নেই, বলে হাইকোর্টে জানিয়ে দেওয়া হল। এবার রাজ্য সরকারের সবুজ সঙ্কেত মিললেই জোর কদমে কাজ শুরু হবে এই মেট্রো প্রকল্পের। শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল প্রতিরক্ষা মন্ত্রক। ভিএনএলের সঙ্গে বৈঠকের পরই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল সেনাবাহিনী। ফলে টালি নালা থেকে ধর্মতলা পর্যন্ত মাটির নিচের কাজ এবার করতে পারবে দায়িত্বপ্রাপ্ত সংস্থা। প্রসঙ্গত, জোর কদমে শুরু হয়েছিল জোকা-বিবাদি বাগ করিডরের মেট্রো প্রকল্পের কাজ। তবে এই করিডরের কাজ মোমিনপুর পর্যন্ত অগ্রসর হলেও বাকি কাজ আটকে গিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকের আপত্তির কারণে। প্রস্তাবিত এই এলাকাটা যেহেতু ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের আওতায় পড়ে সেহেতু এই এলাকার নিচ দিয়ে বা ওপর দিয়ে কোনো রকম নির্মাণ কাজ করার ক্ষেত্রে আপত্তি ছিল। এতদিন পর সেই জট কাটল পুরোপুরি। সেনার আপত্তি না থাকায় কাজের গতি বাড়বে বলে আশা করা যায়। কাজ শুরুর জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্টও। এখন শুধু অপেক্ষা রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের অনুমোদন। সেই অনুমোদন মিলে গেলেই শুরু হয়ে যাবে জোকা-বিবাদী বাগ প্রকল্পের থমকে যাওয়া কাজ। অন্যদিকে, গড়িয়া-বিমানবন্দর করিডরের আটকে থাকা কাজের জট কেটে গেছে। রাজ্য সরকারের উদ্যোগে আটকে থাকা এই করিডরের কাজের জট মিটেছে। সল্টলেকের সেক্টর ৫-এর মহিষাবাথান এলাকার ২২টি পরিবারকে নিয়ে জটিলতা তৈরি হয়েছিল গড়িয়া-বিমানবন্দর করিডরের মেট্রো প্রকল্পে। তবে ওই ২২টি পরিবারকে অন্য জায়গায় থাকার জমি ও অন্যান্য ক্ষতিপূরণ দেওয়ার কথা রাজ্য সরকার ঘোষণা করার পরেই সমস্যার নিরসন ঘটেছিল।

```