Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Mamata on Pegasus: রাজনৈতিক উদ্দেশে ব্যবহার একেবারেই কাম্য নয়, পেগাসাস ইস্যুতে ফের সুর চড়ালেন মমতা

দ্য ওয়াল ব্যুরো: পেগাসাস ইস্যু নিয়ে ফের একবার সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata On Pegasus)। বিধানসভার পর এবার একই কথা বললেন সাংবাদিক সম্মেলনে। জানান, '৪-৫ বছর আগে আমাদের পুলিশের কাছে পেগাসাস (Pegasus Spyware)বিক্রি

Mamata on Pegasus: রাজনৈতিক উদ্দেশে ব্যবহার একেবারেই কাম্য নয়, পেগাসাস ইস্যুতে ফের সুর চড়ালেন মমতা

শেষ আপডেট: 17 March 2022 12:11

দ্য ওয়াল ব্যুরো: পেগাসাস ইস্যু নিয়ে ফের একবার সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata On Pegasus)। বিধানসভার পর এবার একই কথা বললেন সাংবাদিক সম্মেলনে। জানান, '৪-৫ বছর আগে আমাদের পুলিশের কাছে পেগাসাস (Pegasus Spyware)বিক্রি করতে এসেছিল, আমি বারণ করেছিলাম।'

প্রসঙ্গত, এদিন উচ্চ মাধ্যমিকের সূচি পরিবর্তন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনের জন্য উচ্চমাধ্যমিকের সূচিতে ফের বদল করা হল। যে নিয়ে রীতিমতো অসন্তুষ্ট মমতা। এই জন্য কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে এক হাত নেন তিনি। পাশাপাশি, এদিন পেগাসাস নিয়েও সরব হন।

এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'ওরা সব জায়গাতেই বিক্রি করতে এসেছিল। আমাদের পুলিশের কাছে ৪-৫ বছর আগে পেগাসাস বিক্রি করতে চেয়েছিল। ২৫ কোটি টাকা দাম বলেছিল। আমি তখন বারণ করেছিলাম।'

এরপরই তিনি যোগ করেন, এটা দেশদ্রোহিতা আটকাতে বা নিরাপত্তার কাজে ব্যবহৃত হয় তাহলে এক জিনিস। কিন্তু এটা রাজনৈতিক কাজে ব্যবহার হচ্ছে, বিচারপতিদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, অফিসারদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে যেটা কাম্য নয়।'

সম্প্রতি পেগাসাস স্পাইওয়্যার নিয়ে কেন্দ্রীয় সরকারকে প্রশ্নের মুখে পড়তে হয়। সংসদে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হন বিরোধীরা। গতকাল সেই নিয়েই বিধানসভায় সরব হয়েছিলেন মমতা। বলেছিলেন, 'আমার কাছে পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি কিনিনি। মানুষের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করায় বিশ্বাসী নই।' এদিনও সেই পেগাস নিয়ে সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী।

উচ্চ মাধ্যমিকের সূচী ফের বদল, কবে পরীক্ষা, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী


```