Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাঞ্জাব নির্ভরতার দিন শেষ! আগামী বছর ৫০ লক্ষ আলু বীজ উৎপাদন করবে রাজ্য, জানালেন শোভনদেব

আলু বীজের জন্য আর বেশিদিন পাঞ্জাবের ওপর নির্ভর করে থাকতে হবে না বাংলাকে। আগামী বছর থেকেই বাংলায় উৎপাদিত হবে ৫০ লক্ষ আলু বীজ।

 পাঞ্জাব নির্ভরতার দিন শেষ! আগামী বছর ৫০ লক্ষ আলু বীজ উৎপাদন করবে রাজ্য, জানালেন শোভনদেব

শোভনদেব চট্টোপাধ্যায়।

শেষ আপডেট: 28 November 2024 15:16

দ্য ওয়াল ব্যুরো: আলু বীজের জন্য আর বেশিদিন পাঞ্জাবের ওপর নির্ভর করে থাকতে হবে না বাংলাকে। আগামী বছর থেকেই বাংলায় উৎপাদিত হবে ৫০ লক্ষ আলু বীজ।

বৃহস্পতিবার একথা জানিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন বিধানসভায় কৃষি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের ওপর আলোচনা ছিল। সেখানেই প্রশ্নোত্তর পর্বে একথা জানান শোভনদেব।

বাংলায় আলুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে সম্প্রতি নবান্ন থেকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে মমতা বলেছিলেন, "বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য রাজ্যে আলু পাঠিয়ে বাড়তি মুনাফা লুটবে, আর আমি  ইনসিওরেন্সের ব্যবস্থা করব, দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। এই জিনিস আমি বরদাস্ত করব না।"রাজ্যে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে দ্রুত টাস্ক ফোর্সের মিটিং ডাকারও নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অবিলম্বে সীমান্ত সিল করার নির্দেশও দিয়েছিলেন তিনি।

এদিন বিধানসভায় কৃষি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও ওই প্রসঙ্গটি ওঠে। সেখানে বিজেপির এক বিধায়ক আলু বীজ সম্পর্কিত বিষয়ে প্রশ্ন করেন। তার জবাবে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "আমরা সর্তকভাবে কৃত্রিম বীজ তৈরি করছি। সামনের বছর  ৫০ লক্ষ আলুবীজ আমরা উৎপাদন করব।" শোভনদেব এও বলেন, ২০৩০ সালে আমাদের আর পাঞ্জাবের ওপর নির্ভর করতে হবে না। তখন আমরা আলু বীজ উৎপাদনে নিজেরাই স্বনির্ভরশীল হয়ে উঠব।

বস্তুত, আলু উৎপাদনে বাংলা স্বনির্ভরশীল হলেও এখনও আলু বীজের জন্য পাঞ্জাবের ওপরেই ভরসা করতে হয়।


```