Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আর ডোকলাম নয়, বললেন চিনের দূত

দ্য ওয়াল ব্যুরো : আর যেন ডোকলাম না হয়। মন্তব্য করলেন ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত লুও ঝাওহুই। গতবছর ডোকলামে চিনের একটি রাস্তা বানানোকে কেন্দ্র করে বিরোধ বাধে ভারতের সঙ্গে। ভারতীয় সেনা চিনের চেষ্টা ব্যর্থ করে দেয়। এদিন দিল্লিতে এক সেমিনা

আর ডোকলাম নয়, বললেন চিনের দূত

শেষ আপডেট: 18 June 2018 11:01

দ্য ওয়াল ব্যুরো : আর যেন ডোকলাম না হয়। মন্তব্য করলেন ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত লুও ঝাওহুই। গতবছর ডোকলামে চিনের একটি রাস্তা বানানোকে কেন্দ্র করে বিরোধ বাধে ভারতের সঙ্গে। ভারতীয় সেনা চিনের চেষ্টা ব্যর্থ করে দেয়। এদিন দিল্লিতে এক সেমিনারে চিনা রাষ্ট্রদূত বলেছেন, আমাদের ভারতের সঙ্গে নানা বিষয়ে সহযোগিতা বাড়াতে হবে। তা হলে কমে আসবে দুই দেশের মতবিরোধ। পারস্পরিক সুসম্পর্ক গড়ে তোলার জন্য ভারত, চিন ও পাকিস্তানের বৈঠকের পক্ষে সওয়াল করেছেন লুও। তিনি বলেন, ভারতের কয়েকজন বন্ধুই পরামর্শ দিয়েছেন, তিন দেশ বৈঠকে বসুক। আমার মনে হয়, এখন না হলেও, আগামী দিনে এমন বৈঠক হতেই পারে। চিন, রাশিয়া আর মঙ্গোলিয়া যদি একসঙ্গে বৈঠকে বসতে পারে তাহলে ভারত, চিন আর পাকিস্তান ত্রিপাক্ষিক বৈঠক করতে পারবে না কেন?

```