Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

হায়দরাবাদে পুরভোটে যেই জিতুক, উৎসব করবে বিজেপি

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সকালে হায়দরাবাদ পুরভোটের গণনা শুরু হওয়ার পরেই জানা যায়, বিজেপি নেতারা পরস্পরকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। কারণ ততক্ষণে স্পষ্ট হয়ে গিয়েছে, বিজেপি যদি পুরভোটে জিততে নাও পারে, হায়দরাবাদে বেশ কয়েকটি আসন পেতে চলেছে।

হায়দরাবাদে পুরভোটে যেই জিতুক, উৎসব করবে বিজেপি

শেষ আপডেট: 4 December 2020 11:47

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সকালে হায়দরাবাদ পুরভোটের গণনা শুরু হওয়ার পরেই জানা যায়, বিজেপি নেতারা পরস্পরকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। কারণ ততক্ষণে স্পষ্ট হয়ে গিয়েছে, বিজেপি যদি পুরভোটে জিততে নাও পারে, হায়দরাবাদে বেশ কয়েকটি আসন পেতে চলেছে। সামগ্রিকভাবে তেলঙ্গানায় প্রধান বিরোধী দল হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছে বিজেপি। তাদের আশা ২০২৩ সালের ভোটে তেলঙ্গানা রাষ্ট্র সমিতিকে তারা পরাজিত করতে পারবে। হায়দরাবাদের পুরভোটে জেতার জন্য তেমন চেষ্টা করেনি কংগ্রেস। বিজেপির শীর্ষস্তরের প্রায় সব নেতা হায়দরাবাদে প্রচারে এসেছিলেন। সেই তুলনায় কংগ্রেসের বড় কোনও নেতা আসেননি। পর্যবেক্ষকদের ধারণা, তেলুগু দেশমের ভোট এবার গিয়েছে বিজেপির দিকে। বিজেপি ভোটের আগে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিল, তেলঙ্গানা রাজ্যটির ওপরে তাঁরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। পুরভোটের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ফোন করে তেলঙ্গানার বিজেপি প্রধান বান্দি সঞ্জয়কে ধন্যবাদ জানিয়েছিলেন। সঞ্জয় একসময় ছিলেন হায়দরাবাদের কাউন্সিলার। পরে তিনি সাংসদ হন। হায়দরাবাদের পুরভোটে বিজেপি এবার সবচেয়ে সমালোচনা করেছে আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএমের। তাদের উদ্দেশ্য ছিল, হায়দরাবাদের ওল্ড সিটির বাইরেও ভোটারদের মধ্যে মেরুকরণ ঘটানো। বিজেপি নেতারা ভেবেছিলেন, এভাবে তাঁরা কংগ্রেস এবং টিআরএসের ভোটে ভাগ বসাতে পারবেন। বিকেল অবধি ভোটের যা ট্রেন্ড জানা গিয়েছে, তাতে পুরভোটে বৃহত্তম দল হতে চলেছে টিআরএস। মিমের সমর্থন না পেলেও টিআরএস থেকে কেউ মেয়র হতে পারবেন। কিন্তু তেলঙ্গানায় বিধানসভা ভোটের কাউন্ট ডাউন শুরু করেছে বিজেপি। ২০১৯ সালের লোকসভা ভোটে এই রাজ্য থেকে বিজেপির চারজন নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে বিধানসভা ভোটে রাজ্যের ১১৯ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল মাত্র একটি। সম্প্রতি দুব্বক আসনে উপনির্বাচনে বিজেপি আর একটি আসন পায়। এখন রাজ্যে বিজেপি বিধায়কের সংখ্যা দুই। কিছুদিন আগে নাগার্জুনসাগর কেন্দ্রের বিধায়ক নমুলা নরসিংহ মারা গিয়েছেন। ওই আসনে উপনির্বাচন হবে। নাগার্জুনসাগর আসন পাওয়ার জন্য এবার ঝাঁপাবে বিজেপি। পর্যবেক্ষকদের মতে, তেলঙ্গানার প্রভাবশালী রেড্ডি জাতের ভোটাররা এবার বিজেপিকে সমর্থন করবেন। তাঁরা আগে ছিলেন কংগ্রেসের সমর্থক। কিন্তু রাজ্যে খুবই দুর্বল হয়ে পড়েছে রাহুল গান্ধীর দল। বিধানসভা ভোটের আগে তেলঙ্গানা রাষ্ট্র সমিতি এবং কংগ্রেস, উভয় দলের বিক্ষুব্ধরা বিজেপির দল ভারী করতে পারেন।

```