Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিন্দিকে ভাল না বাসলে ভারতকেও ভালবাসা যায় না: বিপ্লব দেব

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হিন্দিকে জাতীয় ভাষা করার বক্তব্য নিয়ে তোলপাড় দক্ষিণ ভারত, তখন উত্তর-পূর্বের ছোট্ট রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তাঁর অবস্থান স্পষ্ট করলেন। সোমবার আগরতলায় একটি অনুষ্ঠানে তিনি

হিন্দিকে ভাল না বাসলে ভারতকেও ভালবাসা যায় না: বিপ্লব দেব

শেষ আপডেট: 16 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হিন্দিকে জাতীয় ভাষা করার বক্তব্য নিয়ে তোলপাড় দক্ষিণ ভারত, তখন উত্তর-পূর্বের ছোট্ট রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তাঁর অবস্থান স্পষ্ট করলেন। সোমবার আগরতলায় একটি অনুষ্ঠানে তিনি বলেন, "যাঁরা হিন্দিকে ভালবাসেন না, তাঁরা ভারতকেও ভালবাসেন না।" তবে বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, "এর মানে এই নয় যে হিন্দি জোর করে চাপিয়ে দেওয়া হবে। তবে অমিত শাহজি যে হিন্দিকে জাতীয় ভাষা করার কথা বলেছেন, তা আমি সমর্থন করি।" একই সঙ্গে তিনি বলেন, "যাঁরা হিন্দিকে জাতীয় ভাষা করার বিরোধিতা করছেন, তাঁদের দেশের প্রতি কোনও ভালবাসা নেই।" ব্রিটিশরা যদি ভারতে দুশো বছর রাজত্ব না করত, তাহলে ইংরাজি ভারতের সরকারি ভাষা হতো না বলেও মনে করেন বিপ্লব। ১৯৬৩ সালের সরকারি ভাষা আইনে ভারতের সরকারি ভাষা দুটি। ইংরাজি এবং হিন্দি। এই দুটি ভাষাই ব্যবহার করা হয় কেন্দ্রীয় সরকার এবং সংসদের কাজে। বিপ্লব দেব আরও বলেন, "শুধু ইংরাজি বললেই দেশের উন্নতি হয় না। জার্মানি, রাশিয়া, চিন, জাপানে কি উন্নতি হয়নি?" বিপ্লব দেব একটা বড় সময় কাটিয়েছেন দিল্লিতে। কাজ করেছেন জিম ট্রেনার হিসেবে। তাঁর কথার মধ্যেও একটা হিন্দি টান লক্ষ্য করা যায়। উত্তর-পূর্বের এই রাজ্যের ভাষা বাংলা হলেও অন্য একটা টান আছে। কিন্তু বিপ্লবের কথার মধ্যে ত্রিপুরার সেই টান নেই বলেই মনে করেন অনেকে। দক্ষিণী রাজ্যগুলি যখন হিন্দি নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে, ইয়েদুরাপ্পার মতো বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীও যখন হিন্দি বিরোধিতায় সরব, তখন বিপ্লব দেব পাশে দাঁড়ালেন আমিত শাহের।

```