Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

দু'পক্ষই অনড়, কৃষকদের সঙ্গে কেন্দ্রের বৈঠকে সমাধানসূত্র বেরোনর আশা কম

দ্য ওয়াল ব্যুরো : সোমবার সন্ধ্যা ছ'টার সময়েও ৪০ টি কৃষক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক শেষ হয়নি। আপাতত খবর পাওয়া গিয়েছে, বৈঠকে সমাধানসূত্র বেরোনর আশা কমই। কারণ দু'পক্ষের কেউই নিজেদের অবস্থান থেকে সরতে রাজি নয়। কৃষকদের প্

দু'পক্ষই অনড়, কৃষকদের সঙ্গে কেন্দ্রের বৈঠকে সমাধানসূত্র বেরোনর আশা কম

শেষ আপডেট: 4 January 2021 12:37

দ্য ওয়াল ব্যুরো : সোমবার সন্ধ্যা ছ'টার সময়েও ৪০ টি কৃষক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক শেষ হয়নি। আপাতত খবর পাওয়া গিয়েছে, বৈঠকে সমাধানসূত্র বেরোনর আশা কমই। কারণ দু'পক্ষের কেউই নিজেদের অবস্থান থেকে সরতে রাজি নয়। কৃষকদের প্রতিনিধিরা জানিয়েছেন, তিনটি কৃষি আইন বাতিল না করলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। কেন্দ্রীয় সরকারও জানিয়েছে, তারা আইন বাতিল করতে রাজি নয়। কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির হয়ে বৈঠকে উপস্থিত ছিলেন সারওয়ান প্রধান। তিনি বৈঠকের ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ফের বলেছেন, ওই আইনগুলি কৃষকদের পক্ষে মঙ্গলজনক হবে। তবে সরকার কৃষকদের পরামর্শ মেনে আইনে কিছু সংশোধন করতে তৈরি। গত সপ্তাহে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ষষ্ঠবার বৈঠক করেন কৃষকরা। তখন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, শিল্প-বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ও ওই দফতরের প্রতিমন্ত্রী সোমপ্রকাশ কৃষকদের সঙ্গেই খেয়েছিলেন। কিন্তু সোমবার দেখা গিয়েছে ভিন্ন ছবি। কৃষক নেতারা মন্ত্রীদের সঙ্গে খেতে রাজি হননি। ষষ্ঠবারের বৈঠকের পরে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, কৃষকরা যে চারটি দাবি জানিয়েছিলেন, তার মধ্যে দু'টি নিয়ে সমঝোতা হয়ে গিয়েছে। তার মধ্যে আছে বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার ও ক্ষেতে খড়কুটো পোড়ানো নিয়ে এয়ার কোয়ালিটি কমিশনের অর্ডিন্যান্সের কয়েকটি ধারা প্রত্যাহার। কিন্তু কৃষি আইন প্রত্যাহারই হল কৃষকদের মূল দাবি। তা নিয়ে দীর্ঘ এক মাস ধরে কোনও সমঝোতায় পৌঁছানো যায়নি। সরকার ইঙ্গিত দিয়েছে, তারা কৃষি আইন বাতিল করতে প্রস্তুত হয়। তবে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে সরকার একটি কমিটি গড়তে রাজি হয়েছে। এর মধ্যে স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদব জানিয়েছেন, সোমবারের বৈঠকে সরকার দাবি না মানলে তাঁরা আগামী সপ্তাহে শাহজাহানপুর থেকে দিল্লির উদ্দেশে ট্র্যাক্টর মিছিল করবেন। গত মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কৃষকদের দাবিদাওয়া খতিয়ে দেখার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হোক। গত কয়েকদিন ধরে শোনা গিয়েছে, পাঞ্জাব ও হরিয়ানায় রিলায়েন্স জিও-র বেশ কয়েকটি মোবাইল টাওয়ার ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। তাদের ধারণা, রিলায়েন্স যাতে চুক্তিচাষ করতে পারে, সেজন্যই কেন্দ্রীয় সরকার তিনটি কৃষি আইন করেছে। এবার টাওয়ার বাঁচানোর জন্য সোমবার আদালতের দ্বারস্থ হল রিলায়েন্স। তারা আদালতে জানায়, চুক্তিচাষের কোনও পরিকল্পনাই রিলায়েন্সের নেই।

```