Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

আধার বাধ্যতামূলক চুল-দাড়ি কাটতেও, নতুন নিয়ম তামিলনাড়ুতে

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে অনেকের চুল, দাড়ি বড় বড় হয়ে গেছে। এবার লকডাউন উঠলেও সেই চুল, দাড়ি কাটার ঝক্কি আছে। তামিলনাড়ু সরকারের নতুন নিয়মে সেলুনে গেলে দেখাতে হবে আধার কার্ড। শুধু সেলুন নয়, পার্লার থেকে স্পা সর্বত্রই আনলক ওয়ানে এই নিয়ম তাম

আধার বাধ্যতামূলক চুল-দাড়ি কাটতেও, নতুন নিয়ম তামিলনাড়ুতে

শেষ আপডেট: 3 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে অনেকের চুল, দাড়ি বড় বড় হয়ে গেছে। এবার লকডাউন উঠলেও সেই চুল, দাড়ি কাটার ঝক্কি আছে। তামিলনাড়ু সরকারের নতুন নিয়মে সেলুনে গেলে দেখাতে হবে আধার কার্ড। শুধু সেলুন নয়, পার্লার থেকে স্পা সর্বত্রই আনলক ওয়ানে এই নিয়ম তামিলনাড়ুতে। ১ জুন থেকে আনলক ওয়ানে চেন্নাইতে সেলুন বা পার্লার খোলায় অনুমতি দিয়েছে তামিলনাড়ু সরকার। কিন্তু তার সঙ্গে বেশ কিছু শর্ত আরোপ করেছে। বলা হয়েছে, সেলুন, পার্লার, স্পা যেখানেই যান না কেন দেখাতে হবে আধার কার্ড৷ সেলুন, স্পা, পার্লার মালিকদের সেই আধার নম্বর লিখেও রাখতে হবে।

আরও পড়ুন

কোভিড মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার ফের শুরু করতে বলল হু, বন্ধ রাখার পক্ষে কোনও তথ্য মেলেনি পরীক্ষায়

এতে অনেকেরই সমস্যা বেড়েছে৷ একদিকে অনেককে বিনা আধার কার্ডে চুল কাটতে এসে ফিরতে হচ্ছে আবার অন্যদিকে, সেলুন, পার্লার মালিকরাও আধার নম্বর লিখতে লিখতে ক্লান্ত৷ করোনা সংক্রমণ রুখতেই এই পদ্ধতি নিয়েছে তামিলনাড়ু সরকার। আধার নম্বর বাধ্যতামূলক করায় সেলুন-স্পা বা পার্লারে কারা আসছেন তাঁদের তালিকা রাখতে পারছে সরকার৷ সেলুন বা পার্লারে আসা কেউ করোনায় আক্রান্ত হলে খুব সহজে নথি দেখে সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো যাবে এবং সতর্কও করা সম্ভব হবে দ্রুত। চেন্নাই ছাড়া তামিলনাড়ুর অন্যান্য জেলায় ২৪ মে থেকেই সেলুন খোলার অনুমতি দেওয়া হয়। চেন্নাইতে অনুমতি মেলে ১ জুন থেকে। আধার নম্বর বাধ্যতামূলক করার পাশাপাশি আরও কিছু বিধিনিষেধ জারি করেছে সরকার। মাস্ক পরা, হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার করা তো আছেই সেই সঙ্গে সেলুনকর্মীদের পরতে হবে গ্লাভসও৷ ব্লেড পুনর্ব্যবহার করা যাবে না৷ একবার ব্যবহারের পর স্যানিটাইজ না করে ব্যবহার করা যাবে না তোয়ালেও৷ একই সঙ্গে কোনও কর্মীর জ্বর বা সর্দি-কাশি হলে, তাদের কর্মক্ষেত্রে আসতে দেওয়া যাবে না৷ এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মালিকের। সামাজিক দূরত্ব রক্ষা করতে ভিড় করাও যাবে না সেলুন বা পার্লারে৷

```