Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বালীগঞ্জে জৌলুসহীন বিসর্জন, সুব্রতর শোকে ফোঁটা নিলেন না ববি, শোভনরা

রফিকুল জামাদার কালীপুজোর রাতে সমস্ত আলো নিভিয়ে চিরঘুমের দেশে চলে গেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসকদলের তাবড় নেতৃত্ব ভেঙে পড়েছেন এই দুঃসংবাদে। সকলেই একবাক্যে মেনে নিয়েছেন বাংলার রাজনীতিতে এ এক

বালীগঞ্জে জৌলুসহীন বিসর্জন, সুব্রতর শোকে ফোঁটা নিলেন না ববি, শোভনরা

শেষ আপডেট: 6 November 2021 16:28

রফিকুল জামাদার

কালীপুজোর রাতে সমস্ত আলো নিভিয়ে চিরঘুমের দেশে চলে গেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসকদলের তাবড় নেতৃত্ব ভেঙে পড়েছেন এই দুঃসংবাদে। সকলেই একবাক্যে মেনে নিয়েছেন বাংলার রাজনীতিতে এ এক মহীরুহ পতন। আর সেই পতনের পর তাই শোকের গাঢ় ছায়া গ্রাস করেছে শহর কলকাতাকেও। উৎসবের মরশুমে হাসি নেই বালীগঞ্জে (Ballygaunje)। বালীগঞ্জ প্লেসের কালীপুজোর বিসর্জন এবার ছিল একেবারেই জৌলুসহীন। শুক্রবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের। শোকের আবহে এদিন নিঃশব্দে মা কালীর প্রতিমা নিয়ে বিসর্জনের পথে যাত্রা করেন এলাকার মানুষ। ছিলেন বালীগঞ্জ প্লেস রেসিডেন্সের সকলেই। একে শোকযাত্রা বলাই হয়তো যুক্তিসংগত। কারণ প্রতিমার সঙ্গে ছিল সুব্রত মুখোপাধ্যায়ের ছবি ও ব্যানার। তাতে লেখা, ‘তোমার প্রয়াণে আমরা শোকাহত। এই শোকযাত্রার তত্ত্বাবধানে ছিলেন বালীগঞ্জের ৬৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুদর্শনা মুখোপাধ্যায়। ভাইফোঁটার সমস্ত আনন্দও ম্রিয়মাণ সুব্রত বাবুর শোকে। প্রতিবছর যেখানে ধুমধাম করে ফোঁটা নেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং তাঁর ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়, সেখানে এবছর তাঁরা ফোঁটাই নিলেন না। মন খারাপ ফিরহাদ হাকিমেরও। তিনিও এবছর ভাইফোঁটা নেননি। সতীর্থের শোকে বিহ্বল হয়ে পড়েছেন তৃণমূলের তাবড় নেতৃত্ব। কোথা থেকে কী হয়ে গেল ভেবেই পাচ্ছেন না তাঁরা কেউ। হার্টের সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর বুকে স্টেন্ট বসানো হয়েছিল। তবে তাঁর শারীরিক অবস্থা ছিল স্থিতিশীল। কালীপুজোর পরদিনই হাসপাতাল থেকে তাঁর ছুটি পাওয়ার কথা ছিল। কিন্তু কালীপুজোর রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। মাত্র কয়েকঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় সব। এই মৃত্যু তাই মেনে নেওয়া কষ্টের। ভেঙে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি স্পষ্টই বলেছে, এত বড় বিপর্যয় আগে আসেনি।

```