Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

সরকার গড়া নিয়ে আলোচনাই শুরু হয়নি বিজেপির সঙ্গে, জানাল শিবসেনা

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে এখনও বিজেপির সঙ্গে তাদের সরাসরি কোনও কথাই হয়নি বলে জানিয়ে দিলেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত। মহারাষ্ট্র বিধানসভার ফল প্রকাশ হয়েছে ২১ অক্টোবর, তার পর থেকে সংবাদ মাধ্যমে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন

সরকার গড়া নিয়ে আলোচনাই শুরু হয়নি বিজেপির সঙ্গে, জানাল শিবসেনা

শেষ আপডেট: 2 November 2019 11:46

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে এখনও বিজেপির সঙ্গে তাদের সরাসরি কোনও কথাই হয়নি বলে জানিয়ে দিলেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত। মহারাষ্ট্র বিধানসভার ফল প্রকাশ হয়েছে ২১ অক্টোবর, তার পর থেকে সংবাদ মাধ্যমে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত। তাঁদের অবস্থানকে সমর্থন করেছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা শরদ পওয়ার। জোট করে মহারাষ্ট্র বিধানসভায় যে দুই দল মিলিত ভাবে সরকার গড়ার রায় পেয়েছে, তারা এখনও কথাই শুরু করেনি! শরদ পওয়ার স্পষ্ট করে দিয়েছেন, জনতার রায় মেনে তিনি বিরোধী আসনেই বসবেন। কিন্তু তাতে জল্পনার অবসান হয়নি। মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৮ নভেম্বর। তার মধ্যেই সরকার গড়তে হবে। মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ ও ক্ষমতার বণ্টন নিয়ে এখন সবচেয়ে বড় জোটের দুই শরিকের মধ্যে স্নায়ুর লড়াই তীব্র। একউ মধ্যে মহারাষ্ট্রের কংগ্রেস নেতা হুসেন দলওয়াই দলের অনর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীকে চিঠি লিখে অনুরোধ করেছেন শিবসেনাকে সমর্থন করার জন্য। এ জন্য ওই কংগ্রেস নেতাকে ধন্যবাদ জানিয়েছেন রাউত। তবে তার পরেও তিনি জানিয়েছেন যে জোটধর্মকে তিনি সম্মান করেন। কয়েকদিন আগেই অবশ্য রাউত বলেছিলেন যে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যা তাঁরা জোগাড় করে ফেলতে পারবেন। আজ সকালেও নাম না করে বিজেপিকে হুমকি দিয়ে বলেছেন, তাঁরা “ওয়েট অ্যান্ড ওয়াচ” করবেন না। ৭ নভেম্বরের মধ্যে সরকার গড়তে না পারলে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলেও শোনা যাচ্ছে। যদিও বিজেপির এক নেতা এই মন্তব্য করার পরে তাঁকে এক হাত নিয়েছে শিবসেনা। দলের মুখপত্র ‘সামনা’য় বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তারা।  রাষ্ট্রপতির মোহর বিজেপির পার্টি অফিসে থাকে কিনা সেই প্রশ্নও তুলেছে। মহারাষ্ট্রে বিজেপি সরকার গড়তে চাইলে তাকে শিবসেনার সমর্থন নিতেই হবে। এজন্য বিজেপিকেই মাথা নোয়াতে হবে বলে মন্তব্য করেছেন শরদ পওয়ার। তবে বিজেপি ও শিবসেনা উভয়েই অনড় থাকলে শেষ পর্যন্ত কংগ্রেস ও এনসিপির বাইরে থেকে সমর্থন নিয়ে সরকার গড়তে পারে শিবসেনা। এই সম্ভাবনার কথাই ঘুরেফিরে আসছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ জানিয়ে দিয়েছিলেন, আগামী পাঁচ বছর তিনিই মুখ্যমন্ত্রী থাকছেন। শিবসেনা চাইছে আড়াই বছর মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়া হোক তাদের। যদিও এ নিয়ে এখন দিল্লির কোনও শীর্ষ নেতা মুখ খোলেননি। পড়ুন দ্য ওয়ালের পুজো ম্যাগাজিন ২০১৯-এ প্রকাশিত গল্প: স্যার, আমি খুন করেছি https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf/

```