Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

আমাদের কেউ ভয় দেখাতে পারবে না, চিন বিপ্লবের ৭০ বছর পূর্তিতে ঘোষণা করলেন শি জিনপিং

দ্য ওয়াল ব্যুরো : চিনে কমিউনিস্ট পার্টির একদলীয় শাসনের ৭০ বছর পূর্ণ হল মঙ্গলবার। সেই উপলক্ষে বেজিং-এর তিয়েন আন মেন স্কোয়ার থেকে ভাষণ দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। ১৯৪৯ সালের ১ অক্টোবর যে মঞ্চে দাঁড়িয়ে চিনের কমিউনিস্ট পার্টির তৎকালীন সর্বাধিন

আমাদের কেউ ভয় দেখাতে পারবে না, চিন বিপ্লবের ৭০ বছর পূর্তিতে ঘোষণা করলেন শি জিনপিং

শেষ আপডেট: 1 October 2019 04:42

দ্য ওয়াল ব্যুরো : চিনে কমিউনিস্ট পার্টির একদলীয় শাসনের ৭০ বছর পূর্ণ হল মঙ্গলবার। সেই উপলক্ষে বেজিং-এর তিয়েন আন মেন স্কোয়ার থেকে ভাষণ দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। ১৯৪৯ সালের ১ অক্টোবর যে মঞ্চে দাঁড়িয়ে চিনের কমিউনিস্ট পার্টির তৎকালীন সর্বাধিনায়ক মাও সে তুং বিপ্লবের বিজয় ঘোষণা করেছিলেন, সেখানে দাঁড়িয়েই এদিন শি ঘোষণা করলেন, আমাদের অতীতের গৌরব ফিরিয়ে আনতে হবে। তাঁর কথায়, এমন কোনও শক্তি নেই যা আমাদের ভয় পাওয়াতে পারে। আমাদের রাষ্ট্রের ভিত্তিমূল কাঁপিয়ে দিতে পারে। তিয়েন আন মেনে এদিন ট্যাঙ্ক ও অন্যান্য অস্ত্রশস্ত্রের প্রদর্শনী হয়। সেখানে উপস্থিত ছিলেন ১৫ হাজার সৈনিক। তাঁরা চিনের জাতীয় পতাকা উত্তোলন করেন। বিপ্লবের ৭০ বছর পূর্তিতে ৭০ বার গান স্যালুট দেওয়া হয়। এই সমাবেশ উপলক্ষে এদিন বেজিং-এ কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বহু রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এমনকি ঘুড়ি ওড়ানোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়। পর্যবেক্ষকরা বলছেন, শি তিয়েন আন মেনের মঞ্চ থেকে যাই ঘোষণা করুন না কেন, তাঁর সরকার এখন খুব একটা স্বস্তিতে নেই। তাঁদের মাথাব্যথার কারণ দু'টি। প্রথমত আমেরিকার সঙ্গে বাণিজ্যিক যুদ্ধ। দ্বিতীয়ত হংকং-এ বিক্ষোভ। এই পরিস্থিতিতে চিনের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা শি-র সামনে বড় চ্যালেঞ্জ। চিন অনেক চেষ্টা করেও বাণিজ্য নিয়ে আমেরিকার সঙ্গে মতৈক্যে আসতে পারেনি। তার ওপরে আফ্রিকায় ব্যাপক হারে সোয়াইন ফ্লু দেখা দেওয়ার পরে সেখান থেকে শূকরের মাংস আমদানি করা যাচ্ছে না। ফলে চিনে শূকর মাংসের দাম হু হু করে বাড়ছে। শি-র সবচেয়ে বেশি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে হংকং-এর বিক্ষোভকারীরা। চিন বিপ্লবের ৭০ বছর পূর্তির আগেই হংকং-এ পথে নেমেছে হাজার হাজার মানুষ। তারা চায় সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে। তাদের অভিযোগ, অতীতে তারা যে বিশেষ সুবিধাগুলি ভোগ করত, চিন তা দিতে অস্বীকার করছে। পুলিশের ধারণা, হংকং-এর বিক্ষোভ যে কোনও সময় হিংসাত্মক হয়ে উঠতে পারে।

```