Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Breaking: দিল্লি, মুম্বই সহ ৬ টি শহর থেকে ৩১ জুলাই পর্যন্ত কলকাতায় কোনও বিমান নয়, দিল্লিকে জানিয়ে দিল নবান্ন

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি, মুম্বই সহ ৬ টি শহর থেকে ৩১ জুলাই পর্যন্ত বাংলায় কোনও যাত্রীবাহী বিমান আসতে পারবে না। কেন্দ্রীয় অসামরিক বিমান সচিব পি এস খারোলাকে চিঠি দিয়ে শুক্রবার তা স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্য সচিব রাজীব সিনহা। রাজ্য সরকারের বক্তব্

Breaking: দিল্লি, মুম্বই সহ ৬ টি শহর থেকে ৩১ জুলাই পর্যন্ত কলকাতায় কোনও বিমান নয়, দিল্লিকে জানিয়ে দিল নবান্ন

শেষ আপডেট: 17 July 2020 16:16

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি, মুম্বই সহ ৬ টি শহর থেকে ৩১ জুলাই পর্যন্ত বাংলায় কোনও যাত্রীবাহী বিমান আসতে পারবে না। কেন্দ্রীয় অসামরিক বিমান সচিব পি এস খারোলাকে চিঠি দিয়ে শুক্রবার তা স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্য সচিব রাজীব সিনহা। রাজ্য সরকারের বক্তব্য, যে হেতু দিল্লি, পুণে, নাগপুর, মুম্বই, আমদাবাদ এবং চেন্নাইতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি এবং উত্তরোত্তর বাড়ছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই ৬ শহর থেকে পশ্চিমবঙ্গে কোনও যাত্রীবিমান অবতরণের অনুমতি দেওয়া হচ্ছে না। তা ৩১ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। এই ৬ টি শহর থেকে কলকাতায় কোনও বিমান আসা গত ৬ জুলাই থেকে বন্ধ করা হয়েছে। আগে বলা হয়েছিল তা ১৯ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু এ বার তারই মেয়াদ বাড়িয়ে ৩১ জুলাই করা হল। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরেই বলছিলেন যে, কয়েকটি শহর থেকে যদি কলকাতায় বিমান না আসে তাহলে ভাল হয়। কয়েক সপ্তাহ আগেই একটি ঘটনা ঘটেছিল। চেন্নাই থেকে দু’জন করোনা পজিটিভ রোগী দিব্যি প্লেনে চেপে কলকাতায় এসে নামেন। তাঁরা মেদিনীপুরের বাসিন্দা। তারপর পাঁশকুড়ার বড় মা হাসপাতালে গিয়ে বলেন তাঁরা পজিটিভ। তাঁদের শরীরে সংক্রমণ আছে জেনেও তাঁরা ফেরায় ক্ষোভ শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। তা ছাড়া বিমানবন্দরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় পেরিয়ে তাঁরা কী করে এলেন তা নিয়েও প্রশ্ন ওঠে। এর পরই ৬ টি শহর থেকে কলকাতার জন্য উড়ান বন্ধ রাখা হয়।

```