প্যান কার্ডে জ্বল জ্বল করবে মায়ের নাম!! বাবা আর বাধ্যতামূলক নন
দ্য ওয়াল ব্যুরো: প্যান কার্ডের ফর্ম এবার নতুন চেহারায়। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর কার্ডটির ফর্মে বাবার পাশাপাশি স্থান করে নিলেন মায়েরা। এবার থেকে বাবা-মা ২ জনের নামই জানতে চাওয়া হবে প্যান কার্ডের ফর্মে। মঙ্গলবার আয়কর দফতরের তরফে ঘোষণা, 'প
শেষ আপডেট: 21 November 2018 03:55
দ্য ওয়াল ব্যুরো: প্যান কার্ডের ফর্ম এবার নতুন চেহারায়। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর কার্ডটির ফর্মে বাবার পাশাপাশি স্থান করে নিলেন মায়েরা। এবার থেকে বাবা-মা ২ জনের নামই জানতে চাওয়া হবে প্যান কার্ডের ফর্মে। মঙ্গলবার আয়কর দফতরের তরফে ঘোষণা, 'প্যান কার্ডের ফর্মে ব্যক্তি নিজের ইচ্ছায় বাবা কিংবা মায়ের নাম লিখতে পারবেন। অবিবাহিত মায়ের সন্তানদের কথা ভেবেই এই পদক্ষেপ আয়কর দফতরের।'
প্যান কার্ডের ফর্মে এতদিন বাধ্যতামূলক ছিল বাবার নাম। এর জেরে অনেক সময়ই সমস্যার মুখে পড়তে হয় শুধু মাতৃপরিচয় বহনকারী সন্তানদের। সেই সমস্যা থেকে এবার মুক্তি। প্যান কার্ডে বাবার পাশাপশি মায়ের নাম রেখে নজির গড়ল আয়কর দফতর। পাশপাশি অবিবাহিত মায়েদের আর্থিক নিরাপত্তাও অনেক বেশি সুরক্ষিত হল বলে মনে করা হচ্ছে।
মেঘমল্লার– ধারাবাহিক রহস্য উপন্যাস / ২
সুপ্রিম কোর্ট অনেক আগেই অবিবাহিত মাতৃত্বে স্বীকৃতি দিয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়েই প্যান কার্ডেও মায়ের নাম প্রয়োজন বলে মনে করছে আয়কর দফতর। অবিবাহিত মায়ের সন্তানদের বাবার নামের প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ের পরেও কোথাও যেন একটা ফাক থেকে যাচ্ছিল। সুপ্রিম রায় জারি হলেও বার বার বিভিন্ন আইনি জটে পড়তে হচ্ছে অবিবাহিত মায়েদের। এবার সেই জটকে কিছুটা সরল করল আয়কর দফতর। প্যান কার্ডে এখন জ্বল জ্বল করবে মায়ের নামও।
৫ ডিসেম্বর থেকে এই নতুন ফর্ম চালু করা হবে। যেখানে বাবার পাশাপাশি মা-ও সমান অধিকার নিয়ে থাকবে।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন