Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কৃষকদের পাশে ৯ বছরের লিসিপ্রিয়া, মণিপুরের খুদে জলবায়ু-যোদ্ধাকে কুর্নিশ সকলের

দ্য ওযাল ব্যুরো: কৃষক আন্দোলনের পাশে দাঁড়াল খুদে সমাজকর্মী লিসিপ্রিয়া কাঙ্গুজাম। ৯ বছরের এই মণিপুরী মেয়েকে সকলেই চেনেন, পরিবেশ রক্ষার এক যোদ্ধা হিসেবে। গত এক বছর ধরে পৃথিবীর নানা প্রান্তে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিয়েছে সে। এবার সে এসে

কৃষকদের পাশে ৯ বছরের লিসিপ্রিয়া, মণিপুরের খুদে জলবায়ু-যোদ্ধাকে কুর্নিশ সকলের

শেষ আপডেট: 13 December 2020 07:19

দ্য ওযাল ব্যুরো: কৃষক আন্দোলনের পাশে দাঁড়াল খুদে সমাজকর্মী লিসিপ্রিয়া কাঙ্গুজাম। ৯ বছরের এই মণিপুরী মেয়েকে সকলেই চেনেন, পরিবেশ রক্ষার এক যোদ্ধা হিসেবে। গত এক বছর ধরে পৃথিবীর নানা প্রান্তে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিয়েছে সে। এবার সে এসে পৌঁছেছে দিল্লি। গত কয়েক দিন ধরে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে রয়েছে সে। সে কৃষকদের জানিয়েছে, সারা বিশ্বের জলবায়ু কর্মীরা কৃষকদের সঙ্গেই আছেন। লিসিপ্রিয়া কৃষকদের অবস্থানের ছবি ও ভিডিও পোস্ট করে টুইটারে লিখেছে, "আশা করছি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন। কৃষকদের ছাড়া খাবার নেই। বিচার নেই। বিশ্রাম নেই।" সে আরও লেখে, "এখানে বাচ্চাদের দেখুন, গত দু'সপ্তাহ ধরে ঠান্ডায় রাত কাটাচ্ছে তারা পরিবারের সঙ্গে।" https://twitter.com/LicypriyaK/status/1337797194066219014 পাশাপাশি লিসিপ্রিয়া দাবি করে, কৃষকরা যেন নষ্ট ফসলের জমি পোড়ানো বন্ধ করেন। এতে বায়ুদূষণ হয়। কিন্তু একই সঙ্গে সে লেখে, এই কাজ কৃষকরা আগে করতেন না। এটা গত কয়েক বছর ধরে চলেছে। তার মানে এই পদ্ধতি ছাড়াও কৃষিকাজ সম্ভব। কীভাবে, সেটা পাকাপাকি ভাবে খুঁজে বার করতে হবে সকলকে। সেইসঙ্গে লিসিপ্রিয়া লেখে, "জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের কৃষকরা। ঘনঘন বন্যা, খরা, প্রকৃতির আরও নানা বিপর্যয় যেমন সাইক্লোন, টাইফুন, পঙ্গপাল-- এসবের অত্যাচারে নষ্ট হচ্ছে তাদের ফসল।" https://twitter.com/LicypriyaK/status/1337844925203804160 লিসিপ্রিয়া জানায়, প্রতি বছর কয়েক হাজার করে কৃষক মারা যাচ্ছেন। আমাদের রাষ্ট্রনেতাদের উচিত তাঁদের কথা শোনা। আমরা কৃষকদের স্বার্থেই জলবায়ুকে রক্ষা করতে চাই। এটার একটা পাকাপাকি সমাধান চাই।  
গত এপ্রিল মাসে জেনিভায় রাষ্ট্রপুঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার ডাক পেয়েছিল লিসিপ্রিয়া। তার আগে ২০১৮ সালে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতোরে আয়োজিত এশিয়ান মিনিস্টারিয়াল কনফারেন্সেও আমন্ত্রিত ছিল সে। তবে আন্তর্জাতিক যুব কমিটির (আইওয়াইসি) চাইল্ড ডিজাস্টার রিস্ক অ্যাডভোকেট পদে বসে ইতিহাস গড়ে ফেলে লিসিপ্রিয়া। রাষ্ট্রপুঞ্জে ডাক পাওয়া সর্বকনিষ্ঠ সদস্য হিসেবেও নজির সৃষ্টি করে সে। সেখানে শুধু সে ভারতীয় শিশুদেরই নয় গোটা এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শিশুদের প্রতিনিধিত্ব করেছিল লিসিপ্রিয়া। রাষ্ট্রসঙ্ঘের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লিসিপ্রিয়া বলেছিল, “টিভিতে ভূমিকম্প, বন্যা, সুনামি— এসব দেখলেই আমি খুব ভয় পেয়ে যাই। প্রাকৃতিক বিপর্যয়ে এত মানুষের মৃত্যু আমায় কাঁদায়। আমার মতো আগামী প্রজন্মের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে তোলা জরুরি। সে কারণেই আমি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।” গত বছরের ওয়ার্ল্ড চিলড্রেন পিস প্রাইজ়ও পেয়েছে লিসিপ্রিয়া। গড়ে তুলেছে ‘দ্য চাইল্ড মুভমেন্ট’ নামের একটি প্ল্যাটফর্ম। সেখান থেকে সমস্ত শিশু পরিবেশ রক্ষার জন্য গলা তুলতে পারে। জলবায়ু সংরক্ষণের জন্য নিজেদের মতো করে প্রতিবাদ করতে পারে যে কোনও শিশু।

```