Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাশ্মীরে সংঘর্ষবিরতি শেষ ঈদের পরেই, ইঙ্গিত কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো : রমজান মাসে জঙ্গি হানা বেড়েছে কাশ্মীরে । তাই ঈদের পরে আর সংঘর্ষবিরতি নয়। আজ এমনিই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আগে শোনা গিয়েছিল, রমজানের পরেও সংঘর্ষবিরতির মেয়াদ বাড়তে পারে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ

কাশ্মীরে সংঘর্ষবিরতি শেষ ঈদের পরেই, ইঙ্গিত কেন্দ্রের

শেষ আপডেট: 14 June 2018 10:29

দ্য ওয়াল ব্যুরো : রমজান মাসে জঙ্গি হানা বেড়েছে কাশ্মীরে । তাই ঈদের পরে আর সংঘর্ষবিরতি নয়। আজ এমনিই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আগে শোনা গিয়েছিল, রমজানের পরেও সংঘর্ষবিরতির মেয়াদ বাড়তে পারে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসাররা যেমন ইঙ্গিত দিয়েছেন, তাতে মনে হচ্ছে তেমন কোনও সম্ভাবনা নেই। তাঁরা জানান, রমজান মাসে কাশ্মীরের অনেক জায়গায় কর্ডন তুলে নেওয়া হয়েছে। তল্লাশি অভিযানও বন্ধ। এই সুযোগে জঙ্গি হানা বেড়েছে। সংঘর্ষবিরতির আগে ১৯ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত কাশ্মীরে মাত্র ২৫ বার জঙ্গি হানা হয়েছিল। কিন্তু ১৭ মে থেকে ১৩ জুনের মধ্যে সংঘর্ষবিরতি চলার সময় জঙ্গি হানা হয়েছে ৬৬ বার। তাছাড়া খুন, ব্যাংক ডাকাতি, অস্ত্র ছিনতাই সবই বেড়েছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে এই তথ্যগুলি তুলে ধরব। তারপর তিনি সিদ্ধান্ত নেবেন, সংঘর্ষবিরতির মেয়াদ বাড়ানো হবে কিনা।

```