Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভ্যালেন্টাইন ডে’র বিশেষ অনুষ্ঠানে ‘সিঙ্গল’দের নো এন্ট্রি! নোটিস ঘিরে তোলপাড় যাদবপুর

দ্য ওয়াল ব্যুরো : ভ্যালেন্টাইন ডে’র (Valentine's day) এখনও দিন দশেক বাকি। তার আগে ভালবাসার দিনকে কেন্দ্র করে যাদবপুরে (Jadavpur) তোলপাড়। পড়ুয়াদের সেখানে বয়ফ্রেন্ড (Boyfriend) বা গার্লফ্রেন্ড খুঁজে নেওয়ার নিদান দেওয়া হয়েছে বলে অভিযোগ। বলা হয়

ভ্যালেন্টাইন ডে’র বিশেষ অনুষ্ঠানে ‘সিঙ্গল’দের নো এন্ট্রি! নোটিস ঘিরে তোলপাড় যাদবপুর

শেষ আপডেট: 5 February 2022 06:16

দ্য ওয়াল ব্যুরো : ভ্যালেন্টাইন ডে’র (Valentine's day) এখনও দিন দশেক বাকি। তার আগে ভালবাসার দিনকে কেন্দ্র করে যাদবপুরে (Jadavpur) তোলপাড়। পড়ুয়াদের সেখানে বয়ফ্রেন্ড (Boyfriend) বা গার্লফ্রেন্ড খুঁজে নেওয়ার নিদান দেওয়া হয়েছে বলে অভিযোগ। বলা হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে’র দিন ইউনিভার্সিটির ক্যাম্পাসে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে, সেখানে শুধুমাত্র যুগলেই প্রবেশ করা যাবে। ‘সিঙ্গল’ অর্থাৎ সঙ্গী ছাড়া একা একা প্রবেশ নিষিদ্ধ। এই মর্মে একটি নোটিস সম্প্রতি ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে। তাতে আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের সইও আছে। তাতেই ব্যাপক শোরগোল পড়ে গেছে ক্যাম্পাসে। একটি বিশ্ববিদ্যালয় কীভাবে এমন নোটিস জারি করে সেই প্রশ্ন উঠেছে। তবে একটু ঘাঁটতেই সামনে এসেছে সত্যিটা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এই নোটিস সম্পূর্ণ ভুয়ো। রেজিস্টার স্নেহমঞ্জু বসুর সই জাল করে কেউ বা কারা এই নোটিস তৈরি করেছে, তা ছড়িয়েও দিয়েছে পড়ুয়াদের মধ্যে। আদতে যাদবপুর থেকে এমন কোনও নোটিস দেওয়াই হয়নি। ভ্যালেন্টাইন ডে’র দিন এমন কোনও বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনাও নেই বিশ্ববিদ্যালয়ের। তবে রেজিস্টারের সই সমেত সেই নোটিস দেখে পড়ুয়ারা যথেষ্ট বিভ্রান্ত হয়েছেন। এই ভুয়ো নোটিস নিয়ে পুলিশের দ্বারস্থও হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

```